কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি
সোমবার বিকালে ঢাকা থেকে কিশোরগঞ্জের মিঠামইনে রওনা দেবেন মো. আবদুল হামিদ।
চার দিনের সফরে কিশোরগঞ্জে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
সোমবার বিকালে ঢাকা থেকে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার উদ্দেশে রওনা দেবেন তিনি।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই সফরে রাষ্ট্রপতি মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করবেন। এছাড়া তিন উপজেলাতেই সুধী সমাজ, পেশাজীবী সংগঠন ও স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করবেন।”
চার দিনের সফর শেষে বৃহস্পতিবার ঢাকায় ফিরবেন রাষ্ট্রপতি।
