২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলা একাডেমিতে ‘জুলাই গণঅভ্যুত্থান বইমেলা’

প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।

বাংলা একাডেমিতে ‘জুলাই গণঅভ্যুত্থান বইমেলা’
বাংলা একাডেমি প্রাঙ্গণে বৃহস্পতিবার বিকালে বইমেলার উদ্বোধন হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2025, 08:26 PM

Updated : 26 Aug 2026, 01:29 PM

বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান বইমেলা’।

বৃহস্পতিবার বিকাল ৫টায় বইমেলা উদ্বোধন করেন জুলাই শহীদ ফাহমিন জাফরের মা কাজী লুলুল মাখমিন।

বাংলা একাডেমি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছয় দিনের এ মেলা চলবে ৫ অগাস্ট পর্যন্ত। মেলা প্রাঙ্গণে প্রতিদিন বিকাল সাড়ে ৪টা সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত থাকবে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে স্মৃতিচারণমূলক বিষয়ভিত্তিক আলোচনা।

প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে।

উদ্বোধন অনুষ্ঠানে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি রেজাউল করিম বাদশা উপস্থিত ছিলেন।