Published : 17 Sep 2026, 11:33 PM
সরকার বিচার প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে; একযোগে বদলি করা হয়েছে ৯৯ জনকে। তাদের মধ্যে ৪৪ জন জেলা ও দায়রা জজের কর্মস্থল বদলেছে।
তাদের মধ্যে কয়েকজন মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন যাদের এখন বিচারকের দায়িত্ব দেওয়া হয়েছে।
সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার রাতে আইন মন্ত্রণালয় ছয়টি পৃথক প্রজ্ঞাপনে তাদের বদলির আদেশ জারি করে।
মন্ত্রণালয়ের জনংসংযোগ কর্মকর্তা রেজাউল করিম এসব বদলির তথ্য দিয়ে প্রজ্ঞাপনের কপি সাংবাদিকদের কাছে পাঠিয়েছেন।
কর্মস্থল পরিবর্তন হওয়া বিচারকদের মধ্যে ৪৪ জন জেলা জজ, ২৬ জন অতিরিক্ত জেলা জজ ও ২৫ জন যুগ্ম জেলা জজ রয়েছেন।
বদলির আদেশ দেখুন এখানে
আরও পড়ুন