Published : 09 Mar 2026, 01:47 PM
দুর্নীতির মামলার তদন্ত চলমান থাকায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামালের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছে আদালত।
তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য জানিয়েছেন
মামলার তদন্ত কর্মকর্তা কমিশনের সহকারি পরিচালক বিষাণ ঘোষ আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, “শাহ কামাল নিজের নামে মোট ১১ কোটি ৬৩ লাখ ৭৭ হাজার ৩০১ টাকার সম্পদের মধ্যে অপরাধমূলক অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার ও অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত ৫ কোটি ৭৯ লাখ ৮৩ হাজার ৩০২ টাকার সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখা এবং ১০টি ব্যাংক হিসাবে সন্দেহজনক ৮ কোটি ৩৬ লাখ ৭৪ হাজার ৪৪৪/টাকা জমা ও ৩ কোটি ৮৪ লাখ ৭৩ হাজার ৬১৪ টাকা উত্তোলন, হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তর করে আয়ের উৎস আড়াল করে 'দুর্নীতি ও ঘুষসহ মানিলন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ করায় মামলা দায়ের করা হয়, যার তদন্ত চলছে। ”
তদন্তে রেকর্ডপত্র ও তথ্যাদি পর্যালোচনায় দেখা যায়, শাহ কামাল একজন আয়করদাতা। এ আসামির আয়কর রিটার্ন ও সংশ্লিষ্ট রেকর্ডপত্রের মূলকপি জব্দ ও মামলার তদন্তকালে পর্যালোচনার জন্য আয়কর নথি জব্দ করা প্রয়োজন বলে জানিয়েছে দুদক।