১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

আরও ৯ জেলায় নতুন ডিসি

আগের ডিসিদের মধ্যে আটজনকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে ফিরিয়ে আনা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2025, 10:52 PM

Updated : 26 Aug 2026, 05:07 PM

নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনে রদবদলের অংশ হিসেবে আরও নয় জেলায় নতুন জেলা প্রশাসকদের দায়িত্ব দেওয়া হয়েছে। এ নিয়ে ৩৮ জেলায় ডিসি বদল হল। 

বৃহস্পতিবার এসব ডিসিদের মধ্যে নারায়ণগঞ্জের ডিসিকে চট্টগ্রামে বদলি করা হয়েছে। বাকি আট জেলায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের জেলা প্রশাসক হিসেবে পাঠানো হয়েছে।

আর আট জেলার ডিসিকে সরিয়ে এনে উপসচিব হিসেবে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে।

নতুন ডিসি পাওয়া এসব জেলা হল- চট্টগ্রাম, লক্ষ্মীপুর, মুন্সিগঞ্জ, নেত্রকোনা, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, খাগড়াছড়ি, কুমিল্লা ও নারায়ণগঞ্জ।

অপরদিকে চাঁপাইনবাবগঞ্জ, মুন্সিগঞ্জ, নওগাঁ, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, নেত্রকোনা ও কুমিল্লার ডিসিকে বদলি করে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে ফিরিয়ে আনা হয়েছে।

এর আগে দুই দফায় ২৯ জেলা প্রশাসককে রদবদল করা হয়।

আরও পড়ুন:

ছুটির দিনে ঢাকাসহ ১৫ জেলায় নতুন ডিসি

আরও ১৪ জেলায় নতুন ডিসি 

ডিসি রদবদলে শুরু হল নির্বাচনি প্রশাসন সাজানো