১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

৬ শিক্ষানবিশ এএসপিকে চাকরি থেকে অপসারণ

আওয়ামী লীগ সরকারের সময় ২০২৩ সালের ৩ অগাস্ট ৪১তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশিত হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2025, 05:55 PM

Updated : 26 Aug 2026, 05:25 PM

বিসিএস ৪১তম ব্যাচে নিয়োগ পাওয়া ছয় শিক্ষানবিশ এএসপিকে চাকরি থেকে অপসারণ করেছে সরকার। 

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

অপসারণের মুখে পড়া ছয় এএসপি হলেন— দেলোয়ার হোসেন, মাহমুদুল হক, ইসহাক হোসেন, মশিউর রহমান, রাকিব আনোয়ার ও সাঈদ করিম মুগ্ধ। 

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা মোতাবেক তাদেরকে সরকারি চাকরি থেকে অপসারণ করা হয়েছে।

সিভিল সার্ভিস বিধিমালার ৬ এর ২(এ) বিধিতে বলা হয়েছে, শিক্ষানবিশ মেয়াদ চলাকালে কেউ অযোগ্য বিবেচিত হলে কমিশনের সঙ্গে পরামর্শ ছাড়াই সরকার সরাসরি নিয়োগ অবসান করাতে পারবে। 

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৩ সালের ৩ অগাস্ট ৪১তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশিত হয়।

প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে ২ হাজার ৫২০ জনকে নিয়োগের ‍সুপারিশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।