১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক এমপি আক্তারুজ্জামান রিমান্ডে

গুলশানের একটি বাসা থেকে বুধবার রাতে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2026, 02:38 PM

Updated : 11 Sep 2026, 03:49 PM

তেজগাঁও শিল্পাঞ্চল থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামানকে কে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড পাঠিয়েছে আদালত।

তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে সোমবার  ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলা এ আদেশ দেন।

প্রসিকিউশন পুলিশের এসআই আরিফ রেজা এ তথ্য দিয়েছেন।

গুলশানের একটি বাসা থেকে বুধবার রাতে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও জোনাল টিমের ইন্সপেক্টর মো. মাসুদুর রহমান বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। তবে মামলার মুল নথি না থাকায় রিমান্ড বিষয়ে শুনানি হয়নি। আসামিকে কারাাগরে পাঠিয়ে সোমবার রিমান্ড বিষয়ে শুনানির দিন রাখা হয়।

এদিন শুনানিতে আক্তারুজ্জামানকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে মুহাম্মদ শামছুদ্দোহা সুমন ও হারুন অর রশীদ রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। আক্তারুজ্জামানের পক্ষে তার আইনজীবী মোরশেদ হোসেন শাহীন রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করেন।

উভয়পক্ষের শুনানি নিয়ে আদালত তার ৩ দিনের রিমান্ডের আদেশ দেন।

মামলার বিবরণে বলা হয়েছে, গেল ১৮ জুন সকালে তেজগাঁও শিল্পাঞ্চল থানার মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় নিবাস মজুমদারসহ কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩৫-৪০ জন নেতাকর্মী মিছিল বের করেন। 

“মিছিলে তারা সরকারবিরোধী স্লোগান দেন এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টিসহ রাষ্ট্রবিরোধী নানা কর্মকাণ্ড চালান।” 

এ ঘটনায় পুলিশ মামলা দায়ের করে।