০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

চিকিৎসা করাতে ঢাকায় এসে চলে গেলেন একে একে চারজন

এ পরিবারের বাড়ি কক্সবাজারের মহেশখালীতে। রুকসির ব্রেইন টিউমার হওয়ায় চিকিৎসার জন্য তারা ঢাকায় এসে বসুন্ধরার এ ব্লকের নিচতলার ওই ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন।

চিকিৎসা করাতে ঢাকায় এসে চলে গেলেন একে একে চারজন
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ফাইল ছবি

ঢাকা মেডিকেল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2024, 12:58 PM

Updated : 26 Aug 2026, 09:47 AM

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে এসি বিস্ফোরণের ঘটনায় দগ্ধ চারজনের সবাই মারা গেলেন।

সবশেষ শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে মৃত্যুর সঙ্গে লড়ছিলেন ২০ বছর বয়সী রুকসি আক্তার। তার শরীর ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

রেববার ভোর ৫টা ৫ মিনিটে রকসিরও মৃত্যু হয় বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান। 

এর আগে রুকসির তিন বছরের ছেলে আয়ান, বোন ফুতু আক্তার (১৮) এবং তাদের বাবা আব্দুল মান্নান (৬০) এ দুর্ঘটনায় মারা যান। 

এ পরিবারের বাড়ি কক্সবাজারের মহেশখালীতে। রুকসির ব্রেইন টিউমার হওয়ায় চিকিৎসার জন্য তারা ঢাকায় এসে বসুন্ধরার এ ব্লকের নিচতলার ওই ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন।

এ পরিবারের আত্মীয় আহমেদ মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৬ তারিখ এভারকেয়ারে রুকসির অপারেশন হয়। তারপর বাসায় আনা হয় তাকে। 

“ওইদিন সন্ধ্যায় বিদুৎ চলে যায়। রুমে এসি চালানো ছিল। আবার বিদ্যুৎ আসার পর বিস্ফোরণ ঘটে। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।”

আরও পড়ুন:

বসুন্ধরায় 'এসি বিস্ফোরণে' দগ্ধ ৪, ভর্তি বার্ন ইনস্টিটিউটে

বসুন্ধরায় এসি বিস্ফোরণ: চলে গেল তিন বছরের আয়ান

বসুন্ধরায় এসি বিস্ফোরণে দগ্ধ আরেকজনের মৃত্যু

বসুন্ধরায় এসি বিস্ফোরণ: দগ্ধ চারজনের তিনজনেরই মৃত্যু