২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমাজসেবার নিয়োগ দ্রুত শেষ করার সুপারিশ

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

সমাজসেবার নিয়োগ দ্রুত শেষ করার সুপারিশ

জাতীয় সংসদ ভবন

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2022, 09:16 PM

Updated : 25 Aug 2022, 09:16 PM

সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার সুপারিশ করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।

বৈঠক শেষে সংসদীয় কমিটির সভাপতি রাশেদ খান মেনন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “করোনাভাইরাসের সংক্রমণ এবং রাশিয়া-ইউক্রেইন যুদ্ধের প্রভাবে দরিদ্র জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা কার্যক্রম আগের চেয়ে বেশি জরুরি হয়ে পড়েছে।

“কিন্তু তাদের জনবলের অভাব আছে। তাদের জনবল বাড়াতেই হবে। কমিটি দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নিতে বলেছে। অনেক ক্ষেত্রে জনবল আউটসোর্সিং করে ক্ষতিগ্রস্ত হতে হয়েছে।”

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটি বাংলাদেশ সমাজকল্যাণ পরিষদ থেকে চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে টেকসই আবাসন নির্মাণের ক্ষেত্রে আশ্রয়ণ প্রকল্পে ব্যবহৃত নকশা অনুসরণের সুপারিশ করে।

রাশেদ খান মেননের সভাপতিত্বে কমিটির সদস্য শিবলী সাদিক, নাসরিন জাহান, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন এবং আ ক ম সরওয়ার জাহান বৈঠকে অংশ নেন।