১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রানা প্লাজা ধস: সোহেল রানার জামিন স্থগিত আপিল বিভাগে

গত ১ অক্টোবর হাই কোর্টে ৬ মাসের জামিন পেয়েছিলেন তিনি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2024, 11:47 AM

Updated : 26 Aug 2026, 10:48 AM

রানা প্লাজা ধসে পড়ে সহস্রাধিক মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় ভবন মালিক সোহেল রানার জামিন স্থগিত রেখে দুই মাসের মধ্যে রুল নিষ্পত্তির নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। 

সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেয়।

সোহেল রানার পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ।

গত ২ অক্টোবর এ হত্যা মামলায় রানা প্লাজা ভবনের মালিক সোহেল রানাকে হাই কোর্টের দেওয়া জামিন স্থগিত করে আপিল বিভাগে পাঠিয়ে দেন চেম্বার বিচারপতি মো. রেজাউল হক। 

এর একদিন আগে ১ অক্টোবর বিচারপতি মো. আতাউর রহমান খান ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাই কোর্ট বেঞ্চ সোহেল রানাকে রুলসহ ৬ মাসের জামিন দেয়। 

২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে ১ হাজার ১৩৫ জন শ্রমিক নিহত হন। গুরুতর আহত হয়ে পঙ্গুত্ববরণ করেছেন আরও অন্তত এক হাজার।

ভারতে পালিয়ে যাওয়ার সময় একই বছরের ২৯ এপ্রিল বেনাপোল থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করে র‌্যাব। এর পর থেকে তিনি কারাগারে।

আরও পড়ুন-

রানা প্লাজা ধস: সোহেল রানার জামিন স্থগিত চেম্বারে

রানা প্লাজা ধস: হত্যা মামলায় হাই কোর্টে সোহেল রানার জামিন

রানা প্লাজা: কাঁদলেন শ্রমিকরা, চাইলেন ক্ষতিপূরণ আর ন্যায়বিচার

রানা প্লাজা ধস: ৫৯৪ জনের মধ্যে সবে সাক্ষ্য ৮৪ জনের

রানা প্লাজা ধস: দুর্বিষহ সময়ের শেষ কোথায়?

রানা প্লাজা ধস: বিচার শেষ হয়নি ১০ বছরেও