আরও ৭৭ উপজেলায় নতুন ইউএনও
এর আগে একযোগে ১৬৬ উপজেলায় নতুন ইউএনও দায়িত্ব পান।
জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে প্রশাসন নতুন করে সাজানোর অংশ হিসাবে দেশের আরও ৭৭ উপজেলায় ইউএনওর চেয়ারে নতুন মুখ আসছে।
সোমবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় আটটি প্রজ্ঞাপনে তাদের দায়িত্বে পরিবর্তন আনার কথা জানিয়েছে।
এর আগে গত বুধবার একযোগে ১৬৬ উপজেলায় নতুন ইউএনও দায়িত্ব পান।
প্রজ্ঞাপনে বলা হয়, নতুন কর্মকর্তারা নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন। আগামী ৪ ডিসেম্বরের মধ্যে তারা বিভাগীয় কার্যালয়ে যোগদান করবেন।
