১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় জামায়াত-পুলিশ সংঘর্ষ: শাহজাহানপুর থানার মামলায় ৩ জনের রিমান্ড

দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে খিলগাঁও থানায় দুটি, শাহজাহানপুর, রমনা ও রামপুরা থানায় একটি করে মামলা হয়।

ঢাকায় জামায়াত-পুলিশ সংঘর্ষ: শাহজাহানপুর থানার মামলায় ৩ জনের রিমান্ড

পুলিশের সঙ্গে মারমুখী জামায়াত নেতা-কর্মীরা; শুক্রবার মালিবাগে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2023, 10:25 PM

Updated : 01 Jan 2023, 10:25 PM

পুলিশের কাজে বাধা, হামলা ও বিস্ফোরণ মামলায় জামায়াতে ইসলামীর তিন নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদে পেয়েছে পুলিশ।

রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম সৈয়দ মোস্তফা রেজা নূর তাদের দুদিন রিমান্ড রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

আসামিরা হলেন- শাহজাহানপুর থানার সাবেক সেক্রেটারি মোশারফ হোসেন চঞ্চল, সদস্য শেখ মহম্মদ মাসুদ ও মো. খালেদ হোসেন খান।

এদিন তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। পরে শুনানি শেষে আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন বলে শাহজাহানপুর থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপ পরিদর্শক শাহ আলম জানান।

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির কর্মসূচির সঙ্গে মিলে শুক্রবার ঢাকায় মিছিল বের করে জামায়াত ইসলামী। অনুমতি না নিয়ে এ কর্মসূচিতে নামায় পুলিশের বাধার মুখে পড়তে হয়।

এসময় পুলিশের সঙ্গে সংঘর্ষ হলে ১১ পুলিশ সদস্য আহত হন বলে নগর পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক জানিয়েছিলেন।

এ ঘটনায় শুক্রবার রাতেই খিলগাঁও থানায় দুটি, শাহজাহানপুর, রমনা ও রামপুরা থানায় একটি করে মামলা হয়; পাঁচ মামলায় ইতোমধ্যে ১৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

শাহজাহানপুরের ওই মামলায় বলা হয়, শুক্রবার বেলা ৩টার দিকে জামায়াতে ইসলাম, ছাত্রশিবির ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মৌচাক থেকে মালিবাগ মোড়ের দিকে সরকার পতনের স্লোগান দিতে থাকে। এসময় তারা অস্ত্র সহকারে সজ্জিত হয়ে গণমিছিল নিয়ে শাহজাহানপুর এলাকায় গাড়ি ভাঙচুর করে।

আরও পড়ুন:

পুরনো খবর:

জামায়াত-পুলিশ সংঘর্ষ: ৪ থানায় ৫ মামলা
জামায়াত অনুমতি না নিয়েই মিছিল বের করে: ডিএমপি কমিশনার
ঢাকায় জামায়াতের ‘গণমিছিল’, গ্রেপ্তার ১১