১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাংবাদিকদের জন্য নীতিমালা সংশোধনের দাবি আরএফইডির

নীতিমালা সংশোধনের জন্য নির্বাচন কমিশনকে ১৫ দিন সময় বেঁধে দিয়েছে সাংবাদিকদের সংগঠনটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2025, 12:52 AM

Updated : 26 Aug 2026, 01:31 PM

সাংবাদিকদের জন্য নীতিমালা সংশোধনের দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনকে স্মারকলিপি দিয়েছে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি-আরএফইডি। 

সাংবাদিকদের এ সংগঠনের সভাপতি কাজী জেবেল ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীসহ জ্যেষ্ঠ নেতারা বুধবার নির্বাচন ভবনে সিইসিকে স্মারকলিপি দেন।  

এর আগে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এক জরুরি মতবিনিময় সভায় আরএফইডি-এর নির্বাহী কমিটি, সাধারণ সদস্য এবং নির্বাচন কমিশনে দায়িত্ব পালনকারী সাংবাদিকরা সর্বসম্মতভাবে সিইসিকে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নেন।

সভায় বক্তারা বলেন, এই নীতিমালার ফলে সাংবাদিকদের নির্বাচনি পর্যবেক্ষণে অংশগ্রহণ কঠিন হয়ে পড়বে। 

আরএফইডি-এর পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার বরাবর দেওয়া স্মারকলিপিতে মূলত চারটি বিষয় তুলে ধরা হয়।

সেগুলো হলো–নীতিমালার প্রণয়নে গণমাধ্যম পেশাজীবীদের সঙ্গে কোনো আলোচনা হয়নি; ভোটকেন্দ্রে সাংবাদিক প্রবেশে সময় ও সংখ্যা সীমাবদ্ধতাসহ বাস্তবতাবর্জিত শর্ত আরোপ করা হয়েছে; সাক্ষাৎকার ও সরাসরি সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে; এবং সাংবাদিকদের নিরাপত্তা উপেক্ষা করে একতরফাভাবে শাস্তিমূলক ধারা রাখা হয়েছে।

মতবিনিময় সভায় আরএফইডির সভাপতি যুগান্তরের বিশেষ প্রতিনিধি কাজী জেবেল বলেন, “এই নীতিমালা স্থগিতের জন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি।”

১৫ দিনের মধ্যে এই নীতিমালা সংশোধনের সময় বেঁধে দিয়ে তিনি বলেন, “বিদ্যমান নীতিমালায় সাংবাদিকরা আগামী সংসদ নির্বাচনের কাভারেজ করবে না।” 

আগামী ১৫ দিনের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে সংগঠন পরবর্তী কর্মসূচি গ্রহণ করবে বলে হুঁশিয়ার করেন তিনি।  

পুরনো খবর

ভোটে সাংবাদিকরা কী করতে পারবেনকী পারবেন নানীতিমালা জারি