Published : 10 Dec 2025, 11:54 AM
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনে সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের সদস্যরা।
বুধবার বেলা ১১টার দিকে কমিশনের পাঁচ সদস্য নিজেরা বৈঠকে বসেন। এরপর ১১টা ৪০ এ আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে রওয়ানা দিয়ে সোয়া ১২টার পর তারা বঙ্গভবনে পৌঁছান।
জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে একটি গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা এই সাক্ষাৎ।
রেওয়াজ অনুযায়ী, তফসিল ঘোষণার আগে সব ধরনের প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করে নির্বাচন কমিশন। এরপর সিইসি বিটিভি ও বেতারে ভাষণ দিয়ে ভোটের তফসিল ঘোষণা করেন।
বুধবার বিকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির ভাষণ রেকর্ড করার কথা রয়েছে। সন্ধ্যায় বা বৃহস্পতিবারের মধ্যে তফসিল ঘোষণা করার কথা রয়েছে। সকাল থেকেই নির্বাচন ভবনের আশাপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের তারিখ রেখে তফসিল ঘোষণা করা হবে। সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।
সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমার শেষ দিন; বাছাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ও ভোটের তারিখ নির্ধারণ করা হবে তফসিলে। আর গণভোটের জন্য শুধু ভোটের তারিখটি উল্লেখ করা হবে।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে পোস্টাল ভোটিং যুক্ত হয়েছে। গণভোটেও ভোট দিতে পারবেন নিবন্ধিত প্রবাসী বাংলাদেশিরা।
ইতোমধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে সার্বিক অগ্রগতি তুলে ধরেছে ইসি। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন তারা।
এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের বাকি চার সদস্য হলেন–নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ। আর নির্বাচন কমিশন সচিব হিসেবে রয়েছেন আখতার আহমেদ।
ভোটের ট্রেন এখন প্ল্যাটফর্মে, শুধু হুইসেলেরে অপেক্ষা। তফসিলের মধ্য দিয়ে নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু হবে। এখন সবার নজর ইসির দিকে।
পুরনো খবর
'চ্যালেঞ্জ' নিয়ে ইসির তফসিল ঘোষণার অপেক্ষা
তফসিলের আগে ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ
রিটার্নিং অফিসার-সহকারী রিটার্নিং অফিসার এবার কারা
তফসিল ঘোষণার পর 'অনুমোদনহীন' সমাবেশ-আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান
তফসিলের জন্য প্রস্তুত ইসি, ভোটের 'ভাব' কি এল?
সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে কমিশন প্রস্তুত: প্রধান উপদেষ্টাকে সিইসি