গুলশান সোসাইটি: ওমর সাদাত ফের সভাপতি, মজিবুর রহমান মহাসচিব
সংগঠনের ১২তম নির্বাহী কমিটির নির্বাচনে মঙ্গলবার ওমর সাদাতের নেতৃত্বাধীন ‘ভালোবাসার গুলশান’ প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।
গুলশান সোসাইটির নির্বাচনে ফের দুই বছরের জন্য সভাপতি নির্বাচতি হয়েছেন ওমর সাদাত। মহাসচিব হয়েছেন মজিবুর রহমান মৃধা।
গুলশান সোসাইটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রধান নির্বাচন কমিশনার নুরুল আলমের সার্বিক তত্ত্বাবধানে মঙ্গলবার সংগঠনের দ্বাদশ নির্বাহী কমিটির নির্বাচনে ওমর সাদাতের নেতৃত্বাধীন ‘ভালোবাসার গুলশান’ প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।
নবনির্বাচিত সহ-সভাপতি হলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ মিয়া এবং ইভা রহমান, কোষাধ্যক্ষ আলি আশফাক, যুগ্ম মহাসচিব খাদেম মো. রাইয়ান সাদীদ, জয়া কবির, যুগ্ম কোষাধ্যক্ষ মাহফুজুল আজম রোমেল।
নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন ফাইজুর রহমান খান, আমিনুল ইসলাম চৌধুরী, রেজিনা নাসির, ফারজানা চৌধুরী ও ইফতেখার রহমান।
এছাড়া ছয়টি জোনের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইমতিয়াজ মোহাম্মদ মহসিন, কামরুন নাহার মাহমুদ, মোরশেদুল আলম চাকলাদার, পুলক পোদ্দার এবং ড. জাফরুল ইসলাম।
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ওমর সাদাত ‘নগর অধিকারকর্মী’ হিসেবেও দীর্ঘদিন ধরে কাজ করছেন। নতুন মহাসচিব মজিবুর রহমান মৃধা পেশায় ব্যবসায়ী।
