২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোমবার বিকাল ৫টা থেকে বন্ধ মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

“এ বিষয়ে ব্যবস্থা নিতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে ডিএমটিসিএলকে চিঠি দেওয়া হয়েছে।”

সোমবার বিকাল ৫টা থেকে বন্ধ মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন
ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2025, 12:16 AM

Updated : 26 Aug 2026, 01:22 PM

জুলাই অভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানের কারণে সোমবার বিকাল ৫টা থেকে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকবে। 

রোববার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) প্রশাসন শাখার ব্যবস্থাপক রফিকুল হকের স্বাক্ষরে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সেখানে বলা হয়, “জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ এর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক অনুষ্ঠান সংক্রান্ত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ১৪ জুলাই বিকাল ৫টা থেকে ওই স্টেশন বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। 

“এ বিষয়ে ব্যবস্থা নিতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে ডিএমটিসিএলকে চিঠি দেওয়া হয়েছে। এ কারণে সোমবার ওই স্টেশন বন্ধ থাকবে।”