১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ঢাকার নিকুঞ্জতে নিখোঁজ শিশুর লাশ মিলল ডোবায়

নিকুঞ্জ-২ এর জামতলা এলাকা থেকে শিশুটি নিখোঁজ হয়, বলেন ওসি মুহাম্মদ সোহরাব আল হোসাইন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2026, 12:54 AM

Updated : 19 Sep 2026, 02:26 PM

ঢাকার নিকুঞ্জ এলাকায় ডোবা থেকে সাড়ে তিন বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মাহাদি রহমান সাদ্দাত নামে শিশুটি মঙ্গলবার সকাল ৯টা থেকে নিখোঁজ ছিল বলে খিলক্ষেত থানার ওসি মুহাম্মদ সোহরাব আল হোসাইন জানিয়েছের। 

বুধবার বিকালে একটি ডোবায় তার লাশ দেখতে পান প্রতিবেশীরা।

ওসি জানান, নিকুঞ্জ-২ এর জামতলা এলাকা থেকে শিশুটি নিখোঁজ হয়। এ বিষয়ে সেদিনই একটি হয়। এর মধ্যে বুধবার বিকালে স্থানীয় লোকজন একটি ডোবায় শিশুটির লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। 

শিশুটির কী করে মৃত্যু হলো, সে বিষয়ে স্পষ্ট ধারণা দেয়নি পুলিশ। সিআইডির ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের পর শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।

পরিবারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে পারুল ভিলা এলাকার সামনের রাস্তায় শিশুটি খেলছিল। যে ডোবায় তার লাশ পাওয়া গেছে, সেটির দুরত্ব নিখোঁজ হওয়ার স্থান থেকে ১০০ মিটারের মতো হতে পারে।