Published : 21 Dec 2022, 01:53 PM
জাতীয় জীবনে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিতে ভাস্কর হামিদুজ্জামান খানসহ সাতজন বিশিষ্ট নাগরিককে ‘সম্মানসূচক ফেলোশিপ’ দিচ্ছে বাংলা একাডেমি।
এছাড়া শিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, বিজ্ঞানে পাখি বিশারদ ও প্রাণী বিজ্ঞানী অধ্যাপক ড. মোহাম্মদ আলী রেজা খান, চিকিৎসায় অধ্যাপক মো. জাকির হোসেন, আলোকচিত্রে নাসির আলী মামুন, সংস্কৃতিতে জয়ন্ত চট্টোপাধ্যায় এবং সমাজসেবায় নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভী এবারের ‘সাম্মানিক ফেলোশিপ ২০২২’ পাচ্ছেন।
বাংলা একাডেমির জনসংযোগ বিভাগ বুধবার জানিয়েছে, আগামী ২৩ ডিসেম্বর একাডেমির সাধারণ পরিষদের ৪৫তম বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে এই ফেলোশিপ দেওয়া হবে।