১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জামায়াত আমিরের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সাক্ষাৎ

সাক্ষাতে দেশের সার্বিক পরিস্থিতি, গণতন্ত্র, নির্বাচন, মানবাধিকার, বাংলাদেশের সংখ্যালঘু ও রোহিঙ্গা সমস্যা নিয়েও আলোচনা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2025, 08:11 PM

Updated : 26 Aug 2026, 02:16 PM

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে দেখা করেছেন ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক।

বুধবার সকাল ১১টায় বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের বাসায় যান তিনি। হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি কেট ওয়ার্ড তার সঙ্গে ছিলেন।

জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের ও জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মাহমুদুল হাসান সাক্ষাৎ অনুষ্ঠানে ছিলেন।

সাক্ষাতের পর আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘‘হৃদ্যতাপূর্ণ পরিবেশে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। ব্রিটিশ হাই কমিশনার আমিরে জামায়াতের স্বাস্থ্যের খোঁজ নেন এবং তার সুস্থতা কামনা করেন।”

সাক্ষাতে দেশের সার্বিক পরিস্থিতি, গণতন্ত্র, নির্বাচন, মানবাধিকার, বাংলাদেশের সংখ্যালঘু ও রোহিঙ্গা সমস্যা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।