১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দিল্লির প্রেস মিনিস্টারের চাকরি গেল

নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর বিএনপির সরকার গঠনের আগ মুহূর্তে অন্তর্বর্তী সরকার তার চুক্তির নিয়োগ বাতিল করল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2026, 09:12 PM

Updated : 26 Aug 2026, 02:57 PM

মেয়াদ শেষ হওয়ার সাড়ে সাত মাস আগে ভারতের নয়া দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদকে সরাল সরকার।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের আদেশ দিয়েছে।

চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর দুই বছরের জন্য প্রেস মিনিস্টার হিসেবে দুই বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল বাংলা আউটলুকের সম্পাদক ফয়সাল মাহমুদকে।

অন্তর্বর্তী সরকার সেসময় দিল্লির পাশাপাশি আরও দূতাবাসের বিভিন্ন পদে রদবদল আনে।

এখন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর বিএনপির সরকার গঠনের আগ মুহূর্তে অন্তর্বর্তী সরকার ফয়সালের চুক্তির নিয়োগ বাতিল করল।

আরও খবর-

দিল্লি ও লন্ডনে নতুন প্রেস মিনিস্টার

দিল্লির চাকরি গেল শাবান মাহমুদের

লন্ডন ও ওয়াশিংটনের প্রেস মিনিস্টারের চাকরি গেল