পদোন্নতি পেয়ে পুলিশ সুপার হলেন ৩০ কর্মকর্তা
এই ৩০ জনের মধ্যে মীর আশরাফ আলী বরিশাল রেঞ্জের ডিআইজি কার্যালয়ে এবং মো. আল মামুনুল আনছার সিআইডিতে পুলিশ সুপার হিসাবে চলতি দায়িত্ব পালন করে আসছেন।
ক্ষমতার পটপরিবর্তনে পুলিশ বিভাগে পরিবর্তনের হাওয়ায় এবার ৩০ জন পুলিশ কর্মকর্তা পদোন্নতি পেয়ে পুলিশ সুপার হলেন।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার এই কর্মকর্তাদের পুলিশ সুপার হিসাবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে।
এই ৩০ জনের মধ্যে মীর আশরাফ আলী বরিশাল রেঞ্জের ডিআইজি কার্যালয়ে এবং মো. আল মামুনুল আনছার সিআইডিতে পুলিশ সুপার হিসাবে চলতি দায়িত্ব পালন করে আসছেন। অন্যরা পুলিশের বিভিন্ন বিভাগে অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে কর্মরত রয়েছেন।
অন্তবর্তী সরকারের গত ১২ দিনে ৩১ এসপিসহ ৭৩জন ডিআইজি হিসাবে পদোন্নতি পেয়েছেন। ঢাকা মহানগর পুলিশের সকল থানার ওসিসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাকে ঢাকার বাইরে বদলি করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিুর রহমান, এসবি প্রধান মনিরুল ইসলামসহ চারজনকে চাকরিচ্যুত করা হয়েছে।
পদোন্নতি পেলেন যারা
