২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত আমিরের সঙ্গে ইতালি ও আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সাক্ষাতে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি ও নির্বাচন ছাড়াও বিনিয়োগ, অর্থনৈতিক ও কূটনৈতিক বিষয়ে গঠনমূলক আলোচনা হয়েছে।

জামায়াত আমিরের সঙ্গে ইতালি ও আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
জামায়াত আমির শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2025, 07:36 PM

Updated : 26 Aug 2026, 02:26 PM

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে দেখা করেছেন ইতালি ও আলজেরিয়ার রাষ্ট্রদূত।

বুধবার সকাল ৯টায় বসুন্ধরায় আমিরের কার্যালয়ে ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো এবং দুপুর ১২টায় আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওহাব সাইদানি সাক্ষাৎ করেন।

জামায়াত আমির শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন স্পেনের রাষ্ট্রদূত আবদেল ওহাব সাইদানি।

জামায়াত আমির শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন স্পেনের রাষ্ট্রদূত আবদেল ওহাব সাইদানি।

জামায়াতে ইসলামী সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, দুই রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি ও নির্বাচন ছাড়াও বিনিয়োগ, অর্থনৈতিক ও কূটনৈতিক বিষয়ে গঠনমূলক আলোচনা হয়েছে।

ইতালির রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতে দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ফেডরিকো জামপারেল্লি উপস্থিত ছিলেন।

উভয় রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের উপস্থিত ছিলেন।