২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আহমদীয়া মুসলিম জামা’তের ১০০তম বার্ষিক সম্মেলন সমাপ্ত

অনলাইনের মাধ্যমে অনেকে ছয়টি আঞ্চলিক কেন্দ্রসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সম্মেলনে যুক্ত ছিলেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2025, 11:49 PM

Updated : 10 Sep 2026, 12:33 PM

আহমদীয়া মুসলিম জামা’ত বাংলাদেশের তিন দিনের বার্ষিক সম্মেলন (জলসা সালানা) সম্পন্ন হয়েছে। 

রোববার রাজধানীর বখশিবাজার রোডে আহমদীয়া মুসলিম জামা’তের কেন্দ্রীয় কার্যালয়ে সম্মেলনের ১০০তম এ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার তথ্য সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংগঠনটি। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, এবার জলসা সালানার মূলত ১০৮ বছর পূর্তি ছিল। ১৯১৭ সালে ব্রাহ্মণবাড়িয়ায় এ সম্মেলন শুরু হয়, যেটি ঢাকায় স্থানান্তর হয় ১৯৫১ সালে। কিন্তু নানা কারণে নয় বছর সম্মেলন করা যায়নি।   

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের বকশিবাজারের ন্যাশনাল সেন্টার `অনুপযুক্ত' হওয়ায় ২০১৯ সালে বার্ষিক সম্মেলন স্থানান্তর করা হয় পঞ্চগড়ের আহমেদনগরে। 

“কিন্তু দেশের আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবারের সম্মেলন ঢাকায় করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া আমাদের সদস্যদের একটা বড় অংশ প্রযুক্তির সাহায্যে ছয়টি আঞ্চলিক কেন্দ্রসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সম্মেলনে যুক্ত ছিলেন।”

এসব অঞ্চলের মধ্যে রয়েছে- সুন্দরবন, নাসিরাবাদ (কুষ্টিয়া অঞ্চল), চট্টগ্রাম, খাকদান (বরিশাল অঞ্চল), রাজশাহী ও কুমিল্লা।    

বিজ্ঞপ্তিতে বলা হয়, পঞ্চগড়ের আহমেদনগর ও সালসিড়ি, রংপুর-দিনাজপুর অঞ্চলের সৈয়দপুর, জামালপুর অঞ্চলের হোসনাবাদ, কিশোরগঞ্জ অঞ্চলের তেরোগাতি ও ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের তারুয়ায় ভার্চুয়াল জলসা আয়োজন করা হয়েছিল। 

“কিন্তু স্থানীয় পর্যায়ে বিরোধিতা এবং প্রশাসনের নির্দেশ বা পরামর্শে শেষমেশ এসব জলসা স্থগিত করতে হয়।”