Published : 24 Apr 2026, 08:42 PM
ভারতের পশ্চিমবঙ্গের বাচিকশিল্পী ও অভিনেতা বিপ্লব দাশগুপ্ত আর নেই।
শুক্রবার ভোর সোয়া ৬টার দিকে তিনি মারা যান বলে জানিয়েছেন কলকাতার বাংলাদৈনিক ‘আনন্দবাজার’।
অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। ভোরবেলা হঠাৎ করে শরীর খারাপ করলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল হাসপাতালে। তবে পথেই মৃত্যু হয় তার।
অভিনেতার পরিবারের সদস্যরা বলেছেন, তার চিকিৎসায় কিছুটা চিকিৎসা বিভ্রাট হয়েছিল। দীর্ঘদিন অসুস্থতার কারণে, অভিনেতা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। পরিবারে তার স্ত্রী এবং মেয়ে রয়েছেন।
অনেক ধারাবাহিক এবং সিনেমাতে অভিনয় করেছিলেন বিপ্লব দাশগুপ্ত। শেষ শ্রদ্ধা জানাত সন্ধ্যায় তার মরদেহ নিয়ে যাওয়া হয় টেকনিশিয়ান স্টুডিওতে।