১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সিলেটে আবার নতুন ডিসি দিল সরকার

আগে দায়িত্ব পাওয়া মু. রেজা হাসানকে সেখানে বদলির ১১ দিনের মাথায় নতুন ডিসি পেতে যাচ্ছে সিলেট।

সিলেটে আবার নতুন ডিসি দিল সরকার
আব্দুল্লাহ আল মামুন

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2026, 11:04 PM

Updated : 11 Sep 2026, 03:37 PM

আগের সিদ্ধান্ত বদলে সিলেটে নতুন করে আরেক কর্মকর্তাকে জেলা প্রশাসকের (ডিসি) দায়িত্ব দেওয়া হয়েছে।

তথ্য ও প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ আল মামুনকে সেখানে ডিসি করে পাঠাচ্ছে সরকার।

আগে দায়িত্ব পাওয়া মু. রেজা হাসানকে সেখানে বদলির ১১ দিনের মাথায় নতুন ডিসির দায়িত্ব দেওয়ার প্রজ্ঞাপন বৃহস্পতিবার রাতে প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর আগে ২১ জুন সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়।

তার স্থলে ২৮ জুন রেজা হাসানকে সিলেটের ডিসি হিসেবে পাঠানোর আদেশ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। ১ জুলাই কুমিল্লার ডিসির দায়িত্ব ছেড়ে সিলেটে তার যোগ দেওয়ার কথা থাকলেও নতুন কর্মস্থলে যোগ দেননি তিনি।

সিলেটে হযরত শাহজালালের (রহ.) মাজারে দানের অর্থের আয়-ব্যয়ের ব্যবস্থাপনা নিয়ে আলোচনার মধ্যে জেলা প্রশাসক বদলের ঘটনা ঘটে।

ঐতিহ্যবাহী এ মাজারে দানের আয়-ব্যয়ের ব্যবস্থাপনা নিয়ে জুনের দ্বিতীয় সপ্তাহে জেলা প্রশাসনের পদক্ষেপের পর সিলেটজুড়ে শুরু হয় আলোচনা। মাজার কর্তৃপক্ষসহ এক পক্ষের আপত্তির মুখেও ডিসি সারওয়ার আলমের নেতৃত্বে জেলা প্রশাসন মাজারে নতুন কয়েকটি দানবাক্স স্থাপন করে।

সেই সঙ্গে মাজারে থাকা দানের ঐতিহাসিক তিনটি ‘ডেগ’ সিলগালা করা হয়, ‘নিরাপত্তার জন্য’ মোতায়েন করা হয় আনসার সদস্য; যা নিয়ে আপত্তি ওঠে। পক্ষে-বিপক্ষে মানববন্ধন ও বিবৃতি দেওয়ার ঘটনাও ঘটে।

এর চার দিনের মাথায় ডিসি সারওয়ারক সিলেট থেকে সরানোর আদেশ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।

আরও পড়ুন

প্রথা ভেঙে শাহজালালের মাজারে দানের টাকা গণনা, উপস্থিত ছিলেন সারওয়ার আলম

শাহজালাল মাজারে প্রশাসনের দানবাক্স স্থাপন, ভক্তদের ক্ষোভ

৮ দিন পরও কর্মস্থলে যোগ দেননি সিলেটের নতুন ডিসি

শাহজালাল মাজারের দান কীভাবে খরচ হয়, আইন কী বলে