২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজাহান হত্যা মামলায় গ্রেপ্তার আনিসুল-ইনু

এ মামলায় আসামিদের মধ্যে শেখ হাসিনাও রয়েছেন।

শাহজাহান হত্যা মামলায় গ্রেপ্তার আনিসুল-ইনু
আনিসুল হক ও হাসানুল হক ইনু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2025, 01:59 PM

Updated : 26 Aug 2026, 01:26 PM

জুলাই আন্দোলনের সময় ঢাকার বনানী এলাকায় শাহজাহান হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক ও হাসানুল হক ইনুকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বুধবার শুনানি নিয়ে এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম এম এ আজাহারুল ইসলাম।

আদালতের বনানী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা মোক্তার হোসেন জানান, তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেছিলেন তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই ইয়াছির আরাফাত। বুধবার শুনানির সময় আসামিদের আদালতে হাজির করা হয়। পরে বিচারক তাদের গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

মামলার বিবরণ অনুযায়ী, জুলাই আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই শাহজাহান দুপুরের খাবার খেয়ে কর্মস্থলের কারখানায় ফেরার পথে গুলিবিদ্ধ হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২৪ জুলাই তিনি মারা যান।

এ ঘটনায় গত ১৮ ডিসেম্বর তার মা সাজেদা বনানী থানায় শেখ হাসিনাসহ ৯৭ জনকে আসামি করে মামলা করেন।