কুষ্টিয়ার সাবেক এমপি বাদশাহ্ ঢাকায় গ্রেপ্তার
তিনি একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হন।
কুষ্টিয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম সরওয়ার জাহান বাদশাহ্ ঢাকায় গ্রেপ্তার হয়েছেন।
মঙ্গলবার দুপুর ১টার দিকে বসিলা সিটি ডেভেলপার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মোহাম্মদপুর থানার পরিদর্শেক (তদন্ত) হাফিজুর রহমান।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় তার বিরুদ্ধে কুষ্টিয়ায় একাধিক মামলা রয়েছে। আর কোথায় মামলা রয়েছে আমরা খতিয়ে দেখছি।”
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক সময়ের সভাপতি বাদশাহ্ ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।
