প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সাক্ষাৎ
“সাক্ষাতে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে,” বলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে প্রতিনিধি দল।
সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে সোমবার দুপুরে সাক্ষাৎ হয়েছে বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ জানিয়েছেন।
আবু আব্দুল্লাহ বলেন, “সাক্ষাতে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।”
সাক্ষাতের সময়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।
এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা।
