১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

দুই দেশের বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও বাড়ানোর বিষয়ে আলোচনা করেন তারা।

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সেনাসদরে বৃহস্পতিবার সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2026, 09:03 PM

Updated : 26 Aug 2026, 02:49 PM

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

বৃহস্পতিবার সেনাসদরে রাষ্ট্রদূতের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন বলে বাংলাদেশ সেনাবাহিনীর ফেইসবুক পেইজে বলা হয়।

এ বিষয়ক ফেইসবুক পোস্টে বলা হয়, এসময় তারা শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দুই দেশের বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও বাড়ানোর বিষয়ে আলোচনা করেন।

চার বছর আগে ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলরের দায়িত্ব পালন করে যাওয়া ক্রিস্টেনসেন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নিয়ে ১২ জানুয়ারি বাংলাদেশে আসেন।