১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে ৭ লাখ কম্বল বিতরণ

এছাড়া শীতার্তদের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ৩৩ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2025, 06:39 PM

Updated : 26 Aug 2026, 11:17 AM

সারাদেশে শীতার্ত ও দুস্থদের মাঝে বিতরণ করতে ৬ লাখ ৭৯ হাজার কম্বল দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে। 

এছাড়া শীতার্তদের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ৩৩ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দিয়েছে বলে শুক্রবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।  

সেখানে বলা হয়েছে, প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে বরাদ্দ কম্বল বিতরণ এবং মন্ত্রণালয়ের বরাদ্দ অর্থে কম্বল কেনার ক্ষেত্রে সব আর্থিক বিধিবিধান মানা হয়েছে। জেলা প্রশাসকদের অধীন উপজেলা নির্বাহী অফিসাররা এরই মধ্যে দুস্থদের মাঝে তা বিতরণ করেছেন। 

এছাড়া শীতের শুরুতেই মন্ত্রণালয় থেকে দেশের উত্তরাঞ্চলের ১৪ জেলায় শীতার্তদের ১৫ হাজার ২৫০টি কম্বল দেওয়ার কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।