২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সংসদ অধিবেশনে আসা শিক্ষার্থীদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী

কুশল বিনিময়ের পাশাপাশি শিক্ষার্থীদের লেখাপড়ার খোঁজ-খবর নিয়েছেন প্রধানমন্ত্রী।

সংসদ অধিবেশনে আসা শিক্ষার্থীদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী
সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2026, 08:48 PM

Updated : 11 Sep 2026, 03:36 PM

সংসদ অধিবেশন দেখতে আসা ঢাকা-নারায়ণগঞ্জের বিভিন্ন প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীর সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার বিকালে সংসদ অধিবেশনের বিরতির ফাঁকে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি তাদের পড়ালেখারও খোঁজখবর নেন তিনি।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মো. সুজাউদ্দৌলা বলেন, দেশ গঠনে ভূমিকা রাখতে নিজেদের দক্ষ করে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বানও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাতের সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীরা সংসদ অধিবেশন পর্যবেক্ষণ ছাড়াও সংসদের লাইব্রেরি ঘুরে দেখেন।

নারায়ণগঞ্জ-১ আসনের এমপি মোস্তাফিজুর রহমান ভূঁইয়ার (দিপু) মাধ্যমে রূপগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী-শিক্ষকসহ ৬৯ জন, নটর ডেম কলেজের ৪৩ শিক্ষার্থী ও ১০ জন শিক্ষক, বাংলাদেশ লিগ্যাল এইডের চারজন, ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডের বিদেশি শিক্ষার্থীসহ আটজন এবং সংসদ সদস্য ফাহমিদা হক ও সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের মাধ্যমে ১৮ শিক্ষক-শিক্ষার্থী সংসদে আসেন।