১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

সাবেক এমপি সাদেক খানের ১২ ব্যাংক হিসাব অবরুদ্ধ

এসব হিসাবে দুই কোটি ৯২ লাখ ৪১ হাজার ৯২৬ টাকা রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2025, 02:40 PM

Updated : 26 Aug 2026, 05:05 PM

দুর্নীতির মামলায় ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য সাদেক খানের ১২ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত

তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে সোমবার এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি রিয়াজ হোসেন জানিয়েছেন, এসব হিসাবে দুই কোটি ৯২ লাখ ৪১ হাজার ৯২৬ টাকা রয়েছে। 

মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারি পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, সাদেক খানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ভূমি দস্যুতাসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে অর্জিত ৭ কোটি ৩০ লাখ ২০ হাজার ৬৬৪ টাকা মূল্যের জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করে তা নিজ দখলে রাখার অভিযোগ আছে।

এছাড়া সংসদ সদস্য থাকাকালে ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলক অসদাচারণের মাধ্যমে তার নিজ ও তার মালিকানাধীন প্রতিষ্ঠানের নামীয় ২৯টি ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে ৪৬৬ কোটি ৪৭ লাখ ৬২ হাজার ১৯০ টাকার অস্বাভাবিক লেনদেন করায় দুদক মামলা করে। যা তদন্তাধী আছে।