নাজমিন মর্তুজা
নাজমিন মর্তুজা বাংলাদেশের লোকদর্শনে অনুপ্রাণিত একজন গবেষক, কবি , গীতিকার,ও কথাসাহিত্যিক। তিনি সৃজনশীল সাহিত্যচর্চার পাশাপাশি ক্ষেত্রসমীক্ষাভিত্তিক মৌলিক গবেষণায় নিবেদিত। লোকসাহিত্য ও ঐতিহ্যবাহী সংস্কৃতি অধ্যয়নে তাঁর কাজ উল্লেখযোগ্য।
তিনি জারি গান আসরে ‘বিষাদ-সিন্ধু’-এর আত্তীকরণ ও পরিবেশন পদ্ধতি নিয়ে গবেষণা করে ২০১২ সালে সিটিআনন্দ আলো সাহিত্য পুরস্কার অর্জন করেন। ২০১১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলা একাডেমির যৌথ আন্তর্জাতিক বাংলা স্টাডিজ সম্মেলনে এবং ২০১২ সালে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের সেমিনারে তিনি প্রবন্ধ উপস্থাপন করেন।
তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে—
কবিতা: গুরুপরম্পরা, শ্রীরাধার উক্তি, মহামায়া কঙ্কাবতী, বাস্তবের লুকোচুরি, আপরূপার রূপকথা,
উপন্যাস: নোনা জলের চোরাবালি
ছোট গল্প: নদীটির চন্দন জল
গবেষণা: বাংলা পুথি সাহিত্য, বাংলাদেশের ফোকলোর, বাংলাদেশের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র, সাইদুর রহমান বয়াতি সাধকের স্বদেশ ও সমগ্র, ফোকলোর ও লিখিত সাহিত্য জারিগানের আসরে বিষাদ সিন্ধু আত্তীকরণ ও পরিবেশন পদ্ধতি ।
জন্ম ১৫ মার্চ ১৯৭৭, দিনাজপুরের সেতাবগঞ্জে। বর্তমানে তিনি দক্ষিণ অস্ট্রেলিয়ায় বসবাস করছেন এবং আদিবাসী লোকসাহিত্য নিয়ে কাজ করছেন।