১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
মতিন রায়হান। জন্ম : ২২শে জুলাই ১৯৬৭। জন্মস্থান : কোরবানপুর, মুরাদনগর, কুমিল্লা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর। শিক্ষকতা দিয়ে কর্মজীবনের সূচনা। সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন দুই দশকেরও বেশি সময়। তাঁর গ্রন্থসংখ্যা ২৪টি। প্রকাশিত আটটি একক কাব্যগ্রন্থ হলো তিতাস পুরাণ (১৯৯৬), পাতাকাহিনীর খোঁজে (২০০২), আগলে রাখি নদীর সম্ভ্রম (২০১২) , নদীমগ্ন বাউলের গান (২০১৯), ও প্রেম মায়াগন্ধা (২০২১), উড়ে যায় বসন্তের পাখি (২০২২), মুহূর্তসংহিতা (২০২৪), দায় ও দহনের বর্ণমালা (২০২৫)। এছাড়া তাঁর শ্রেষ্ঠকবিতা (২০২৩) ও নির্বাচিত কবিতাও (২০২৫) প্রকাশিত হয়েছে। পুষ্পগাথা পুষ্পকথা (২০১৮) আমাদের ছায়াতরুগণ (২০১৮) ৪০ কৃতী ব্যক্তিত্বের অনন্য জীবনালেখ্য ও আলাপে আড্ডায় কৃতীমুখ (২০২২) এছাড়া পবিত্র হজব্রতের অভিজ্ঞতাসঞ্জাত গ্রন্থ প্রিয় রাসুলের দেশে (২০২১)। ২০১১ সালে যোগ দেন বাংলা একাডেমিতে। বাংলা একাডেমি বিবর্তনমূলক বাংলা অভিধান-এর সংকলক এবং বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান-এর সম্পাদনা সহযোগী। বর্তমানে বাংলা একাডেমির অভিধান ও বিশ্বকোষ উপবিভাগে কর্মরত।
পরাবাস্তববাদী কবি হিসেবেই আবদুল মান্নান সৈয়দের সমধিক খ্যাতি। তাঁর কবিতার বিষয়বস্তু ও ভঙ্গি, ভাষার সৌন্দর্য, গভীর প্রতীকী উচ্চারণ বিশেষ করে প্রেম, মৃত্যুবোধ, ইতিহাস ও ব্যক্তি-অনুভব মিলেমিশে এক অনন্য কাব্যভাষা সৃষ্টি করে।