২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
ফ্রিল্যান্স সাংবাদিক ও কোষাধ্যক্ষ, পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)। ১৯৯৭ সালে উদীচীতে যুক্ত হন। ১৯৯৮-২০০৭ পর্যন্ত বিনোদন ম্যাগাজিন ‘মাসিক টেলিভিশন’, ‘আনন্দদিন’, ‘দৈনিক জনকণ্ঠ’সহ বিভিন্ন পত্রিকায় কাজ করেন। তার লেখা ও সম্পাদনা (একক ও যৌথ) বই ৪০টির অধিক। ভাষা-সাহিত্য ও আইন বিষয়ে স্নাতক এবং গভর্নেন্স স্টাডিজ ও ইংরেজি সাহিত্যে মাস্টার্স। বৃত্তিসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নেদারল্যান্ডসে বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করেন। বাংলাদেশের বাইরে নেপালে কাজ করেছেন এবং পেশাগত প্রয়োজনে পৃথিবীর ২০টির অধিক দেশে ভ্রমণ করেছেন।
বিড়ি-সিগারেটের ধোঁয়া থেকে শুরু করে ই-সিগারেট কিংবা জর্দা-গুল—প্রতিটি তামাকজাত পণ্যই মৃত্যুর কারণ। প্রতিবছর হাজার হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি আর লাখো মানুষের অকালমৃত্যুর এই চক্র থামাতে ‘জিরো টলারেন্স’ নীতির কোনো বিকল্প নেই।
বিশ্বব্যাপী সড়ক দুর্ঘটনায় বছরে প্রায় ১২ লাখ মানুষ মারা যান এবং ৫০ লাখের বেশি মানুষ মারাত্মকভাবে আহত হয়ে পঙ্গুত্বের শিকার হন। এই হারানো জীবন ও সম্ভাবনার প্রতিফলনই এবারের ‘ওয়ার্ল্ড ডে অফ রিমেমব্রান্স ফর রোড ট্রাফিক ভিকটিমস’-এর প্রতিপাদ্য।
কবর থেকে লাশ তুলে পোড়ানো, রাজনৈতিক দলের কার্যালয়ে আগুন, সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা—মব ভায়োলেন্স থামছে না। সরকার শুধু বিবৃতি দিয়েই দায় সারছে, অথচ জনগণের প্রত্যাশা সরকার মব প্রতিরোধ এবং মব সৃষ্টিকারীদের বিচার করবে।
সাধারণ শিক্ষার্থীর ভোটই নির্ধারণ করবে আসন্ন ছাত্র সংসদ নির্বাচনের ফল, কিন্তু প্রতারণা ও ধূর্ততার সঙ্গে গুপ্ত রাজনীতি করার অভিযোগে কিছু সংগঠন আগেভাগেই সংকটে পড়েছে। সংকট উত্তরণের জন্য আবারও সাধারণ শিক্ষার্থীর আড়ালে প্রতারণার পাঁয়তারা শুরু করেছে।
বিপিএল একটি ক্রিকেট উৎসব। বাংলাদেশে ক্রিকেটই এখন সবচাইতে বড় বিনোদন। সেখানে ভিন দেশের সঙ্গীত তারকা এনে আলাদা বিনোদনের কি দরকার আছে? বিষয়টি এ জাতীয় ভবিষ্যৎ ক্রীড়া উৎসবের ক্ষেত্রে বিবেচনার জন্য নিবেদন করে রাখা হলো।
নিরাপদ সড়ক প্রতিষ্ঠার দিনটিকে সরকার আনুষ্ঠানিক স্বীকৃতি দিলেও এ লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেনি। বরং অপরিকল্পিত ও ব্যয়বহুল উন্নয়ন সত্ত্বেও বাংলাদেশের সড়কগুলো মৃত্যুফাঁদ হয়ে উঠেছে।