মাতাল গজল : মদের অনুষঙ্গে কয়েকটি গান
জনপ্রিয় একধারার গজলকে শরাবি গজল বলে। এসবের কেন্দ্রীয় বিষয় শরাব বা মদ।
গজল গীতিকবিতার একটি ধারা। আদিতে আরবি কবিতার একটি রূপকল্প এটি। সপ্তম শতক থেকে আরবি ভাষায় এটি রচিত হতে থাকে। পরবর্তীতে অন্যান্য ভাষাতেও এই রূপকল্পটি গৃহীত হয়। ভারতবর্ষে হজরত আমির খসরু এটির প্রচলন ঘটান। প্রেমের সৌন্দর্য, বিরহ-বেদনা, আনন্দ এইসব সাধারণত এর বিষয়।
জনপ্রিয় একধারার গজলকে শরাবি গজল বলে। এসবের কেন্দ্রীয় বিষয় শরাব বা মদ। পঙ্কজ উদাস এই ধরনের গজলের রাজা। এইরকম গান বিস্তর করেছেন তিনি। একটি গজল 'লা পিলা দে সাকিয়া'-তে তিনি গাইছেন :
মদ ঢালো, সাকি, বোতলের পর বোতল,
মদ খেয়ে হুঁশ ফিরলে আলাপ হবে,
আরও মদ ঢালো, সাকি।
আর একটি গজল 'এক তরফ উসকা ঘর'-এর কথাগুলো এমন :
একদিকে ওই গোলাপি রমণী বসে,
আরেক পাশেই মদের বোতল-গ্লাস,
মেয়েটিকে যদি বাদ দিই, যাব কই?
মদঘর ছেড়ে বেরোলেই আমি লাশ।
বড় মুশকিলে পড়ে গেছি আমি আজ,
বলে দাও খোদা কী এখন তবে কাজ?
কিন্তু গানে বা কবিতায় মদ মানে কেবল পান করবার উগ্র পানীয়ই নয়। বিশেষ করে সুফি সাহিত্যে মদ প্রায়শই প্রেমের প্রতীক। তাও সাধারণ জাগতিক নর-নারীর প্রেম নয়, ঐশী প্রেম। অবশ্য জাগতিক প্রেমের রূপকেই সেটা সাধারণত বর্ণিত হয়। ভারতীয় ঐতিহ্যে যেমন রাধা-কৃষ্ণের কাহিনি জীবাত্মা ও পরমাত্মার রূপক, সুফিসাহিত্যেও লাইলি-মজনু, শিঁরি-ফরহাদ, হির-রানজা -- এইরকম বিভিন্ন যুগলের প্রেমকাহিনির রূপকে মানব ও স্রষ্টার প্রেমের বর্ণনা রয়েছে।
অহম বা খুদি হলো জীবাত্মা, এর সীমানা অতিক্রম করতে পারলে নিজের সত্তার ভিতরেই আনন্দময়-প্রেমময়-অনন্ত-অসীম সত্তার সন্ধান পাওয়া যায়। সেই সত্তার প্রেমে মগ্ন হয়ে থাকাই মদ খেয়ে মাতাল হওয়া। আর সেই সত্তাকে লাভ করবার পথপ্রদর্শক যিনি, সেই মুরশিদ-পীর-গুরুর সাথেও একটি প্রেমখেলার আয়োজন রয়েছে সুফি ভাবধারায়। খোদার প্রতিনিধি বা মানবিক রূপকল্প হিসাবেই গুরুর অবস্থান। নিরাকার আল্লাহর সাথে প্রেম করবার আগে তার সাকার প্রতিনিধির সাথে প্রেম করতে হয়। কোরান-ও বলছে, আল্লাহকে ভালোবাসতে হলে তার রাসুলকে ভালোবাসতে হবে। মদিনায় রওজানিবাসী নবিজির নুরের অর্থাৎ প্রজ্ঞা ও প্রেমের যারা উত্তরাধিকারী তারাই হলেন ওলি ও মুরশিদ। মুরশিদের সাথে প্রেমের রূপকও ওই মদ। অবশ্য সুফি কবিতায় মুরশিদকে প্রায়শই সাকি বা মদপরিবেশক বলে বর্ণনা করা হয়েছে।
সবকো মালুম হ্যায় ম্যায় শরাবি নেহিঁ -- এই গজলটাতে প্রথমে সাদামাটাভাবে মদের কথাই বলা হয়েছে। 'সবাই জানে আমি মদখোর না, কিন্তু কেউ যদি মদ এগিয়ে দেয় তো আমার কী দোষ?' মনে হতে পারে যেন খোঁড়া যুক্তি দিয়ে নিজের মদ্যপানের বাসনাকে প্রকাশ করা হচ্ছে। কিন্তু এর পরেই বোঝা যাচ্ছে, এই মদ পানীয় বস্তু নয়, এ হচ্ছে দৃষ্টির মদ। প্রেমাস্পদের চোখে যখন চোখ পড়ে যায় তখন যে ঘটনা ঘটে তা অতুলনীয় এক ব্যাপার। দুজন তরুণ-তরুণী যখন পরস্পরের প্রেমে পড়ে, পরস্পরের সান্নিধ্যে আসে, তখন আসলে কী ঘটে? তখন মস্তিষ্কে একটি রাসায়নিক পদার্থের ক্ষরণ হয় যার নাম ফিনাইল ইথাইল অ্যামিন (PEA)। এই পদার্থ স্নায়ুতন্ত্রের মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে পড়ে। এটি অ্যামফিটামিন জাতীয় একটি মাদকদ্রব্য। এর প্রভাবে দেখা দেয় উদ্দীপনা-উত্তেজনা, অকারণ আনন্দ-উল্লাস, পারস্পরিক তীব্র আকর্ষণ, বিচার-বিবেচনাহীন কাজকারবার। প্রেমিক-প্রেমিকা অনেক সময়েই যে বলে, 'তোমার চোখের দিকে তাকিয়ে আমার নেশা ধরে যাচ্ছে, তার নিদান ওই দেহরসই।
সুতরাং গজলটিতে বলা হচ্ছে :
শুধু একবার চোখে যদি চোখ পড়ে
কসম তখন ভেঙে যায় যদি
আমি কী করতে পারি?
প্রেম তো এভাবেই ঘটে যায়। চোখে চোখ পড়ল দুজনের, মনের সাথে মনের যোগ ঘটল, শরীরের ভেতর বয়ে গেল স্নায়বিক প্রবাহ, রক্তধারায় মিশল পি-ই-এ আর কেঁপে উঠল তার বাস্তবতা, আগের যত ওয়াদা-শপথ-সিদ্ধান্ত টলে উঠল সব কিছু।
কিন্তু প্রেমের ভাগ্য কি সবার হয়? প্রেমানন্দে রইতে কি পারে সবাই? এও এক ভাগ্যের খেলা বা চান্স ফ্যাকটরের কারসাজি। আবার কাউকে পছন্দ হলেই যে তার সাথে প্রেমের সম্পর্ক গড়া যাবে, এমনও নয়। প্রেম গড়ে ওঠে প্রেমের যোগ্য হৃদয়-মন থাকলেই। কিন্তু যেজন তার অন্তরে প্রেমিক, সে প্রেমানন্দে থাকে আপন প্রেমের জোরেই :
মদ না খেয়েই উল্লাস যদি জাগে
আমি কী করতে পারি?
ধর্মে বলা আছে বেহেশতের কথা। সেখানে আছে সরাবন তহুরা নামের মদ। সেখানে আছে অনিন্দ্যকান্তি চিরযৌবনা হুর। এইসব বর্ণনাতেই লোভাতুর হয়ে মাতাল হয়ে থাকে অনেকে। তাদের জীবনের লক্ষ্য-আদর্শ-উদ্দেশ্য-মোক্ষই হলো জান্নাতে যাওয়া। এই জান্নাতের লোভেই কত যুবক যে জঙ্গি-খুনি হয়ে ওঠে হায়! তাদের বোঝানো হয়, জেহাদে মরলে সে শহিদ হবে, সরাসরি জান্নাত নিশ্চিত। এই জান্নাতের লোভেই সে আত্মঘাতী হয়ে খুন করে অসংখ্য মানুষ।
জঙ্গি হোক বা না হোক, ধর্মবিশ্বাসীরা বেহেশত-দোজখকে তাদের গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় বলেই মনে করে। ভালো কাজ করলে বেহেশতে যাবে ও অনন্ত সুখ ভোগ করবে, খারাপ কাজ করলে শাস্তি পাবে দোজখে। সুফিরা এইসব প্রলোভন ও ভীতিকে আমলে আনেন না। তাদের চর্চার বিষয় প্রেম। তাপসী রাবেয়া বলতেন, 'আমি আগুন দিয়ে বেহেশত পুড়িয়ে দেব, পানিতে নিভিয়ে দেব দোজখ; যেন বেহেশতের লোভে আর দোজখের ভয়ে লোকে এবাদত না করে; যেন লোকে আল্লাহকে ভালোবেসে তার প্রেমেই চালায় সকল এবাদতি কার্যক্রম।'
কিন্তু কেউ যদি বেহেশতের লোভেই মাতাল হয়ে থাকে, তা নিয়ে কীইবা করার আছে?
মদ খেলে যেমন বেহুঁশ হয়ে যায়, তাল হারায়, তেমনি প্রেমে পড়লেও মানুষ হুঁশবোধ হারায়। হুঁশ যে হারায় তার চমৎকার একটা বর্ণনা আছে কোরান শরিফে। জুলেখার নামে ইউসুফকে নিয়ে যখন বদনাম ছড়িয়ে পড়ল চারিদিকে, তখন নিজের সখিদের একটা পরীক্ষায় ফেললেন তিনি। সবাইকে একহাতে একটা করে লেবু ও অন্য হাতে ছুরি দিয়ে বসিয়ে দিলেন তিনি, বলে দিলেন, যখন তিনি কাটতে বলবেন ঠিক তখনই যেন কাটে তারা লেবু। তিনি আয়োজন করে রেখেছিলেন ইউসুফের ঘরে প্রবেশের। যেই মুহূর্তে ইউসুফ এসে ঘরে ঢুকলেন তক্ষুণি জুলেখা বললেন, 'কাটো।' সখিরা সবাই একযোগে কাটল বটে, কিন্তু অপরূপ সৌন্দর্যবান ইউসুফকে দেখে তারা এমনই বেহুঁশ হলো যে লেবুর বদলে নিজের হাত কেটে ফেলল প্রত্যেকে। এরকমই উচাটন হয়ে পড়তেন রাধা কৃষ্ণের বাঁশি শুনে। কিন্তু আমার ভেতরে যে প্রেমানন্দ বয়ে যাচ্ছে তা তো কেউ ঠাহর করতে পারছে না। তাতে আমি কী করতে পারি?
জীবনের উদ্দেশ্য ও লক্ষ্য, করণীয় ও পদ্ধতি এইসব নিয়ে কতই না ওয়াজ-নসিহত, কতই না ডিসকোর্স-বিশ্লেষণ, কতই না বাগাড়ম্বর! কিন্তু নিজের অহম-আমিত্ব-ইগো-খুদির পিছনে যে মুক্ত-অনন্ত-শাশ্বত পরমানন্দ রয়েছে, রবীন্দ্রনাথ যার কথা এভাবে বলেছেন :
আপনারে দিয়ে রচিলি রে কী এ
আপনারই আবরণ,
খুলে দেখ দ্বার অন্তরে তার
আনন্দনিকেতন।
তার খবর যদি কেউ না রাখে ও না
খোঁজে -- আমি কী করতে পারি?
এখন আমরা কয়েকটি শরাবি গজল উপস্থাপন করব।
সবকো মালুম হ্যায় ম্যায়ঁ শরাবি নেহিঁ
এই গজলটির রচয়িতা আনওয়ার ফররুখাবাদী। তিনি ফানা ছদ্মনামেও রচয়িতা হিসাবে পরিচিত। তিনি একজন সুফি কবি ছিলেন। গজল, কাওয়ালি, অন্যান্য ধরনের গান ও কবিতার রচয়িতা তিনি। ১৯২৮ সালে জন্ম তার, প্রয়াত হন ২০১১ সালে। কারবালার বিষয় নিয়ে বিখ্যাত মর্সিয়া গান লেখেন তিনি, সামসাদ বেগম সেটি গেয়েছেন। তার লেখা গজল 'ইয়ে জো হালকা হালকা সরুর হ্যায়' নুসরাত ফতেহ আলি খান ও অন্যান্য শিল্পীরা গেয়েছেন। বর্তমান গজলটি পঙ্কজ উদাস গেয়েছেন।
সকলেই জানে, আমি মদখোর নই
তবু যদি কেউ বাড়ায় গ্লাস তো
আমি কী করতে পারি?
শুধু একবার চোখে যদি চোখ পড়ে
কসম তখন ভেঙে যায় যদি
আমি কী করতে পারি?
অল্প লোকেই এমন ভাগ্যবান,
দৃষ্টির মদ খেয়ে তারা নেশা করে;
অল্পজনেই অনুমতি দেয় খেতে
মায়া চোখ হতে যেই মদ ঝরে পড়ে।
আমার শপথ যদিও বড্ড কড়া
কিন্তু বলো তো, আমি কী করতে পারি?
মদ না খেয়েই উল্লাস যদি জাগে
আমি কী করতে পারি?
শুধু উল্লেখ আছে রঙ আর নুর
ওমনি জিকির : জান্নাত আর হুর,
আমি করি পান সৌন্দর্যের মদ
বিজ্ঞজনেরা তাতেই নেশায় চুর :
আমি কী করতে পারি?
শুঁড়িঘরে যত মত্তজনেরা ভাবে
তাদের মতন আমিও বুঝি মাতাল,
যেহেতু আমিও তাদের মতন করে
প্রায়শ হারাই তাল।
যদিও আমার শিরায় শিরায় বয়
প্রেমানন্দের ঢেউ
কিন্তু যদি তা বুঝতে না পারে কেউ,
আমি কী করতে পারি?
যদিও কেবল বাকোয়াজি করে যাও --
অহম পেরোলে আনন্দধারা আছে
সেটা না জানতে পাও,
এ জীবন এক মহা আনন্দ, যদি
মদ খেয়ে মজা পেতে না-ই শেখো,
আমি কী করতে পারি?
Sabko malum hai main sharabi nahi
Phir bi koi pilaye to main kya karu
Sirf ek baar nazaron se nazare mile
(Aur kasam toot jaye to main kya karu)
Mujhko maikash samajhte hai sab vaad-a-kash
Kyunki unaki tarah ladakhadata hoon main
Mere rag rag mein nasha mohabbat ka hai
Jo samajh mein na aye to main kya karu
Haal sunkar mera sehme sehme hai woh -
Koi aaya hai zulfe bikhere hue
Maut aur zindagi dono hairan hai -
Dum nikal ne na paye toh main kya karu
Kaisi lat kaisi chahat kaha ki khata -
Bekhudi mein hai anabar khudika nasha
Zindagi ek nashe ke siva kuchh nahi
Tumko peena na aaye to main kya karu
থোড়ি থোড়ি পিয়া কারো
পঙ্কজ উদাস-এর গাওয়া বিপুল জনপ্রিয় গজলটি প্রথম প্রকাশিত হয় ১৯৮৬ সালে। গানটির রচয়িতা শ্যামলাল রাকেশ। সম্ভবত কম লোকেই তার নাম জানে। এই সুপার ডুপার বিখ্যাত গজলটিই শুধু নয়, তার আরও গজল আছে এবং তিনি একজন সুরকার ও কবি। জগজিৎ সিংয়ের গাওয়া 'ইয়ে পিনে ওয়ালে বহুত আজীব হতে হ্যাঁয়' কিংবা উষা উত্থুপের গাওয়া 'দিল মাংদা ও মেথন জান মাংদা' -- এইসব গান তারই রচনা। তার অবস্থান ও কর্মক্ষেত্র চণ্ডীগড় এলাকা। তিনি একজন সার্বক্ষনিক সুরস্রষ্টা। পকেটে একটা ছোট রেকর্ডার রাখেন। যখনই তার মনে কোনো সুরের উদয় হয়, তা তিনি তখন রাস্তায় থাকুন কিংবা মার্কেটে কিংবা বন্ধুদের আড্ডায় কিংবা অফিসে কিংবা গভীর রজনীতে শয্যায় -- তক্ষুণি গুনগুন করে সুরটা রেকর্ড করে রাখেন। তারপর অবসরমতো সেই সুর অনুযায়ী গান রচনা করেন, হারমেনিয়ামে পুরো সুরটা নির্মাণ করেন। তার বিখ্যাত গানগুলো জগতজোড়া খ্যাতি পেলেও, তার ছোট্ট শহরটাই তার হৃদয়জুড়ে থাকে।
থোড়ি থোড়ি পিয়া কারো
এই অপেক্ষা, সন্ধ্যা আসার, এটা ঠিক নয়।
সম্ভব হলে এসো এক্ষুণি হোক একপেগ।
হায় খোদা, তুমি আমার মতন পাঁড় মাতালকে
যদি ডাকো দিনে, ব্যবস্থা কিছু রাখতেই হবে।
যেহেতু মদের বেড়ে গেছে দাম,
অল্প অল্প পান করো।
খাও, তবে এর হিসাব রেখেই
অল্প অল্প পান করো।
অল্প অল্প পান করো,
অল্প অল্প পান করো,
যেহেতু মদের বেড়ে গেছে দাম,
অল্প অল্প পান করো।
দুঃখ থাকুক ফুর্তি থাকুক,
এই মনটারে
সব কিছুতেই মানায় শরাব।
একটিই পরামর্শ আমার :
অল্প অল্প পান করো।
অল্প অল্প পান করো,
অল্প অল্প পান করো,
যেহেতু মদের বেড়ে গেছে দাম,
অল্প অল্প পান করো।
দিলের জখম শেলাই করে
মদের জন্য খামাখা বাঁচা,
হৃদয় তোমার ধ্বংস করব,
অল্প অল্প পান করো।
অল্প অল্প পান করো,
অল্প অল্প পান করো,
যেহেতু মদের বেড়ে গেছে দাম,
অল্প অল্প পান করো।
প্রেয়সীর কথা মাখানো নেশায়
চুলগুলো তার মাখানো নেশায়
দুই চোখ তার মাখানো নেশায়
তার যৌবন আরও দামি,
তাই অল্প অল্প পান করো।
অল্প অল্প পান করো,
অল্প অল্প পান করো,
যেহেতু মদের বেড়ে গেছে দাম,
অল্প অল্প পান করো।
Ye intezaar galat ki shaam ho jaayeJo ho sake to abhi dor jaam ho jaayeMujh jaise rind ko bhi toone hashar meinYa rab bula liya hai to kuchh intezaam ho jaaye
Huyi mehengi bahot hi sharaab ke thodi thodi piya karoPiyo lekin rakho hisaab (ke thodi thodi piya karo)
Gu ka daur ho ya ho khushi sama bandhati hai sharaabEk mashwara hai janaab (ke thodi thodi piya karo)
Dil ke zakhm ko sina kya pine ke liye jina kya Phoo daale jigar ke sharaab (ke thodi thodi piya karo)
Dilbar ki baato mein nasha zulfon mein nasha aankhon me nasha Maise padake usaka shabaab (ke thodi thodi piya karo)
শরাব চিজ হি এইসি হ্যায়
শরাবি গজল -- এই অভিধাটি জানবার পর প্রথমেই আমার যে গানটির কথা মনে পড়েছিল সেটা হলো শরাব চিজ হি এইসি হ্যায়। আশির দশকের মাঝামাঝি থেকে পঙ্কজ উদাসের গাওয়া এই গানটি এখানে-ওখানেই শুধু নয়, আমাদের বাড়িতেই ক্যাসেটে বাজত। আমার পিতা গজল শুনতে ভালেবাসতেন। উর্দু-হিন্দি গানে আমার আগ্রহ ছিল না, কিন্তু আসেপাশে গান বাজলে আর সুরে বিশিষ্টতা থাকলে মনে একটা ছাপ সে ফেলেই যায়। এটাও তেমন করেছিল।
কিন্তু এখন রূপান্তরের আয়োজন করতে গিয়ে দেখি, এর কোনো ইংরেজি অনুবাদ খুঁজে পাচ্ছি না। তা হলে করব কীভাবে? আমি তো হিন্দি-উর্দু-ফারসি এইসব কোনো ভাষাই জানি না। অনুবাদের সময় অবশ্য ইংরেজির পাশাপাশি মূল টেক্সটের ইংরেজিতে প্রতিবর্ণীকৃত রূপটাও রাখি। কোনো-কোনো শব্দ চেনা লাগে, প্রয়োজনে দু একটা শব্দের অর্থ গুগল মামার কাছে জানতে চাই -- কিছু কিছু শব্দের অর্থ এভাবে জানা হয়েও যায়। তাছাড়া প্রতিবর্ণীকৃত কবিতার রূপটা দেখে গানটির গঠন বা স্ট্রাকচারটাও জানা হয়ে যায়। এসবের ফলে মূল ভাষা না জেনেও অনুবাদটাকে যতটা সম্ভব মূলের কাছাকাছি রাখা যায়। আর এইসব অভিজ্ঞতা থেকে এটুকু বুঝেছি যে মূল ভাষা যদি জানতাম তবে অনুবাদ মূলের আরও কাছাকাছি থাকত। কারণ ফারসি-উর্দু-হিন্দি ভাষার বহু শব্দ বাংলায় প্রচলিত, অনুবাদের সময় সেগুলোর অনেকগুলোকেই রাখা সম্ভব, যা ইংরেজিতে সম্ভব না। আর পুরোপুরি ইংরেজি অনুবাদের উপর নির্ভর করে বাংলায় অনুবাদ করলে মূলের থেকে দূরত্ব বেশি হয়।
গানটির কোনো ইংরেজি অনুবাদ না পেয়ে মনটা খচখচ করছিল। শরাবপ্রশস্তির এই গানটির অর্থ জানতে ও রূপান্তর করতে মনটা আনচান করছিল। তখন মনে পড়ল আমাদের আশফির কথা। মোকাররাবিন আশফি। বড় চমৎকার গান করে সে। কাওয়ালির রানি। তাছাড়া ভজন, কীর্তন, লালনগীতি ইত্যাদিসহ নানারকম ভাবের গান গায় সে। যেহেতু কাওয়ালি গায় ও যেহেতু একালের তরুণি তাই উর্দু-হিন্দি কিছু তো জানেই। ওকে অনুরোধ করলাম গানটির বাংলা অর্থ লিখে দিতে, মোটামুটি রকম হলেও চলবে। আশফি খেটেপিটে অর্থ লিখে পাঠালো। শুধু একটি শব্দের অর্থ ওর জানা ছিল না, সেটা জাভেদ হুসেনের কাছ থেকে জেনে নিলাম। তারপরে ওটার রূপান্তর করে ফেললাম।
গানটি পঙ্কজ উদাস গেয়েছেন। ১৯৮৪ সালে ইউনিভার্সাল মিউজিক থেকে প্রকাশিত অ্যালবাম 'তারাননুম'-এ এটি প্রথম অন্তর্ভুক্ত হয়। এর গীতিকার সরদার আনজুম। ড. সরদার আনজুম (১৯৪১ - ২০১৫) ভারতের একজন প্রখ্যাত কবি ও দার্শনিক ছিলেন। পঁচিশটি গ্রন্থের রচয়িতা তিনি। কবিতার অসংখ্য অডিও ক্যাসেট ও রেকর্ড রয়েছে তার। পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের প্রধান ছিলেন তিনি। পাতিয়ালার পাঞ্জাবি বিশ্ববিদ্যালয়ে চ্যান্সেলর পদের নমিনি হয়েছিলেন। 'কার্জদার' নামে তার একটি সিনেমা আছে যেখানে ভারত-পাকিস্তানের নিকট সম্পর্কের ওপর দৃষ্টি ফেলা হয়েছে। গজল, নজম এইসব কবিতা-প্রকরণে তিনি সিদ্ধহস্ত ছিলেন। তিনি অনেক পুরস্কার লাভ করেন। পদ্মশ্রী ও পদ্মভূষণ পদকে তিনি ভূষিত হন। আন্তর্জাতিক দি মিলেনিয়াম পিস এওয়ার্ড তিনি লাভ করেন। আরও বিবিধ পুরস্কারে অলঙ্কৃত হন তিনি। ২০১৫ সালে তিনি প্রয়াত হন।
শরাব এমন জিনিস যে একেকিছুতেই ছাড়া যায় না।
সে আমার দোস্ত্ এমনই যে তাকেকিছুতেই ছাড়া যায় না।
দেখেছি জগতে যা কিছু রয়েছেসবই বদলিয়ে যায়
কিন্তু সে থাকে যেমন তেমনই :কিছুতেই ছাড়া যায় না।
এই শরাবেই গলে রাত, যেটাবস্তার মতো ভারি।
আনজুম, এটা ভাঙা হৃদয়েরদাওয়া যে চিকিৎসারই।
দেখেছি জগতে যা কিছু রয়েছেসবই বদলিয়ে যায়
কিন্তু সে থাকে যেমন তেমনই :কিছুতেই ছাড়া যায় না।
কী বলি তোমাকে এটা যে কেমন :কিছুতেই ছাড়া যায় না।
Sharab cheez hi aisi hai na chhodi jaayeYe mere yaar ke jaisi hai na chhodi jaaye
Harek shea ko jahan main badal te dekha hai Magar ye vaise ki vaisi hai na chhodi jaye
Isi k dum se pighalti hai ye bojhal raatein Magar ye pani ke jaisi hai na chhodi jaye
Yahi to toote dilon ka ilaaj hai anjumm Main kya kaho tujhe kaisi hai na chodi jaye.#
