২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তসলিমা নাসরিন-এর ‘ভিন্ন জীবন’

ধুরন্ধর আজ বুদ্ধিজীবী সততার একপয়সা দাম নেই

তসলিমা নাসরিন তসলিমা নাসরিন

Published : 06 Apr 2024, 09:36 PM

Updated : 06 Apr 2024, 10:33 PM

দুর্নীতিবাজরা চমৎকার বেঁচে থাকে,

ভৃত্য বানিয়ে ফেলে যাকে তাকে।

এক একটা ধর্ষক, ঠক,

এক একটা নির্যাতক, প্রতারক,

এক একটা মিথ্যুক,

না চাইতেই পেয়ে যায় অকল্পনীয় সুখ।

বৈষম্যে মোড়া এই পৃথিবী

ধুরন্ধর আজ বুদ্ধিজীবী

সততার একপয়সা দাম নেই

জলজ্যান্ত বিভাজন সামনেই।

বেঁচে থাকি কায়ক্লেশে,

খরস্রোতা নদে ভেসে,

মনুষ্যত্ব আঁকড়ে ধরে,

মেরুদণ্ড শক্ত করে,

সভ্যতা আর সমতার স্বপ্ন দেখে,

একটিই জীবন, সে জীবনই বাজি রেখে।