বইমেলার সব আয়োজন শেষের পথে
অমর একুশে গ্রন্থমেলা ২০০৭ বা একুশের বইমেলা শুরু হতে আর কদিন বাকী। তাই বাংলা একাডেমী প্রাঙ্গণে চলছে স্টল তৈরীর তোড়জোর। গত ২৯ জানুয়ারি দুপুরে সরজমিনে বাংলা একাডেমীর মেলা এলাকা ঘুরে দেখা যায় প্রায় সবগুলো স্টলের মূল কাঠামো তৈরির কাজ প্রায় শেষ। বাকী শুধু সাজসজ্জা।
একুশে গ্রন্থমেলা ১ ফেব্র“য়ারি ২০০৭ বৃহস্পতিবার থেকে ২৮ ফেব্র“য়ারি ২০০৭ বুধবার পর্যন্ত চলবে। মেলা প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। তবে ছুটির দিনে মেলা শুরু হবে ১১টা থেকে। শুধু শুক্রবার বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতি থাকবে। আর ২১ ফেব্র“য়ারি মেলা সকাল ৮টা থেকে শুরু হয়ে শেষ হবে রাত ৯টায়।
ভাষা আন্দোলনের পঞ্চান্ন বছর পর মেলা প্রাঙ্গণে এবার ৫ ভাষা শহীদের স্মরণে ভাস্কর্য তৈরি করা হয়েছে। ভাস্কর্যটির নাম ‘মোদের গরব’। এটি তৈরি করেছেন তরুণ ভাস্কর মফিদুল আলম খান। এটিই তার প্রথম একক কাজ। এতে আছে ৫ ভাষা শহীদ সালাম, রফিক, বরকত, শফিউর ও জব্বারের আবক্ষ মূর্তি। মূর্তিগুলো ব্রোঞ্জের তৈরি। রড সিমেন্টের দুই ধাপে অবয়বের উপর বসানো রয়েছে এ ভাষ্কর্য। প্রথম ধাপটি ফুলের পাপড়ির মতো করে তৈরি। দ্বিতীয় ধাপটির উচ্চতা ১১ফুট। যা শহীদ মিনারের আদলে তৈরি। যে বেদিতে ব্রোঞ্জমূর্তিগুলি বসানো হয়েছে সেটা ৬ ফুট উঁচু ও ব্যাস ৯ ফুট। মূর্তির সামনে ও পেছনে টেরাকোটার কাজ রয়েছে। পুরো ভাস্কার্যটির উচ্চতা মাটির গভীর থেকে ২১ ফুট। এর মধ্যে ৪ ফুট রয়ে গেছে মাটির নিচে। ১ ফেব্র“য়ারি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড.ফখরুদ্দীন আহমেদ অমর একুশে গ্রন্থমেলা ২০০৭ উদ্বোধনের পর ভাস্কর্যটি উদ্বোধন করবেন বলে বাংলা একাডেমী সূত্রে জানা যায়। এসময় শহীদ শাফিউর রহমানের স্ত্রী আকিলা খাতুন উপস্থিত থাকবেন।
এবারের অমর একুশে গ্রন্থমেলায় অংশ নিচ্ছে ২৬০ টি প্রকাশনা প্রতিষ্ঠান। আর এক ইউনিট, দুই ইউনিট, সরকারি, বেসরকারি মিলিয়ে স্টল থাকছে ৪০০টি। অর্থাৎ গত বছরের চেয়ে ৭৭টি কম। তথ্যটি জানালেন বাংলা একাডেমীর পাবলিক রিলেশন ও কোঅর্ডিনেশন বিভাগের সহকারী পরিচালক মুরশিদ আলম। এবার স্টল কম থাকার কারণ হিসেবে তিনি জানান, মেলার বিন্যাস ঠিক রাখা ও সুষ্ঠু তদারকির জন্যই ৪০০টির বেশি স্টল রাখা হয়নি।
বাংলা একাডেমীর নিয়ম অনুযায়ী এবার এক ইউনিট স্টলের মাপ হচ্ছে (র্৮ীর্৮ীর্৮) যার ভাড়া ৫ হাজার টাকা। দুই ইউনিটের মাপ (১র্৬ীর্৮ীর্৮), ভাড়া ১০ হাজার টাকা। এবং তিন ইউনিটের মাপ (২র্৪ীর্৮ীর্৮), ভাড়া ২০ হাজার টাকা। এই নিয়মেই এবারের বই মেলার স্টলগুলো তৈরি করা হয়েছে।
মেলায় প্রতিবছরের মতো এবারো বিদেশ থেকে প্রকাশিত বা আমদানি করা বই, বিদেশ থেকে প্রকাশিত সমকালীন বাংলা বইয়ের বাংলাদেশী সংস্কারণ ও পাইরেটকৃত বই বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া বই ছাড়া অন্য কোনো দ্রব্য সংরক্ষন, প্রদর্শন বা বিক্রি করা যাবে না। কেবল মেলায় অংশগ্রহণকারী প্রকাশকরা বাংলাদেশে মুদ্রিত ও প্রকাশিত বাংলাদেশী লেখকদের মৌলিক, অনুদিত,সম্পাদিত, সংকলিত বই বিক্রি করতে পারবে। এছাড়া অংশগ্রহণকারী প্রতিষ্ঠান তাদের নিজেদের প্রকাশিত ও পরিবেশিত বই বিক্রি করতে পারবে।
বই মেলায় বাংলা একাডেমী একাডেমীর প্রচলিত কমিশনে বই বিক্রি করবে। আর অংশগ্রহণকারী অন্যান্য প্রতিষ্ঠান শতকরা ৩০ ভাগ কমিশনে বই বিক্রি করবে।
প্রতিবারের মতো এবারো বাংলা একাডেমীর অস্থায়ী মঞ্চে সন্ধ্যা থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। যা ২ ফেব্র“য়ারি থেকে শুরু হয়ে চলবে ২৮ ফেব্র“য়ারি পর্যন্ত। সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে থাকছে আলোচনা অনুষ্ঠান ও সেমিনার। অমর একুশে গ্রন্থমেলা ২০০৭ এর সেমিনারের মূল বিষয় নির্ধারণ করা হয়েছে বাংলাদেশের সাহিত্য, বিষয়, প্রকরণ, রূপ ও রূপান্তর। সেমিনারটি চলবে ২ ফেব্র“য়ারি থেকে ২০ ফেব্র“য়ারি পর্যন্ত। মুলত এদেশের সাহিত্য নিয়েই এবার আলোচনা অনুষ্ঠানগুলো সাজানো হয়েছে।
বই মেলায় যেসব সুযোগ-সুবিধা থাকছে তা হলো - পুরুষ ও মহিলাদের জন্য পৃথক টয়লেটের ব্যাবস্থা। পুরো প্রদর্শনী এলাকায় বাংলা একাডেমী স্পিকারের ব্যবস্থা করবে। যাতে প্রয়োজনমতো ঘোষণা প্রচার করা যায়। এছাড়া যন্ত্রসঙ্গীত কণ্ঠসঙ্গীত, বইয়ের পরিচিতি ও ধারণকরা ক্যাসেট বাজানো হবে। আলোচনা অনুষ্ঠান চলাকালে তা মেলার বিভিন্ন এলাকা থেকে শোনার ব্যবস্থা করা হবে। থাকবে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা। এছাড়া প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থায়ও থাকাছে।
