২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেটসুবুন উৎসবে সীম ছুড়ে মারে জাপানিরা

পৃথিবীতে বহু বিচিত্র রকমের উৎসব রয়েছে। তারই একটি জাপানের সেটসুবুন উৎসব। চান্দ্রপঞ্জিকা অনুযায়ী বসন্তের প্রথম দিন, যাকে জাপানিরা রিশুন বলে থাকে তার আগের দিনটিতে, তারা পালন করে সেটসুবুন উৎসব। সে হিসাবে এবার ফেব্র“য়ারির ৩ তারিখ তারা পালন করবে এই শিম ছুড়ে মারার উৎসব। জাপানে এ উপলক্ষে কোনো সরকারি ছুটি নেই কিন্তু সারা দেশব্যাপীই ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2007, 04:39 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

ঐতিহ্যগতভাবে এদিন জাপানিরা ঘরের দিকে পোড়ানো শিম ছুড়ে মারে এবং চিৎকার করে বলতে থাকে, ‘ওনি ওয়া সো টো’ এবং ‘ফু কু ওয়া উচি’। এই দুটো বাক্যের বাংলা করলে দাড়ায়, ‘শয়তান তুই দূর হ!, শান্তি এবার আসুক ঘরে’।

এই ছুড়ে মারা শিমকে বলা হয় ‘ভাগ্য আনয়নকারী শিম’। লোকজন তাদের সুস্বাস্থ্য এবং শান্তি কামনা করে শিম ছুড়ে মারে এবং পরে এই শিম তারা নিজেরা কুড়িয়ে খায়। তবে ইচ্ছেমতো নয়, যার যত বয়স সে ততটা শিম খায়।

মামে মাকি বা শিম ছুড়ে মারার এই ঘটনা যে শুধু ঘর পর্যায়েই হয় তা না, টেম্পল এবং বিভিন্ন ধর্মীয় স্থানেও পালন করা হয় এটি। আর চায়নিজ জোডিয়াক সাইন অনুযায়ী জন্মগ্রহনকারীরা তাদের জন্ম সালের সমান সংখ্যক শিম জনতার উদ্দেশ্যে ছুড়ে মারে। সৌভাগ্যের আশায় লোকজন তখন বিভিন্ন ধর্মীয় স্থানে শিম কুড়াতে যায়।