খোয়াকিম মারিয়া মাচাদো দি আসিসের গল্প: ইবলিসের গির্জা
প্রথম অধ্যায়
একটি চমৎকার ভাবনা
এক প্রাচীন বেনেডিক্টীয় পাণ্ডুলপিতে কথিত আছে যে একদিন ইবলিসের মাথায় একটি গির্জা পত্তনের বুদ্ধি চাপল। যদিও তার মুুনাফা অব্যাহত ছিল আর পরিমাণও কমতি ছিল না, তবু যুগ যুগ ধরে পালন-করে-আসা নিজের ভূমিকায় সে অপমানিত বোধ করছিল। তার না আছে সংগঠন, না নিয়ম, বিধান, আচার। সে, বলতে কী, ঈশ্বরের উচ্ছিষ্ট, আর মানুষের অনুগ্রহ আর অসতর্কতার ওপর নির্ভর করে বেঁচে আছে। কোনকিছুই নির্দিষ্ট নয়, কোনকিছুই নিয়মিত না। তার নিজের একটা গির্জা হবে না কেন? অন্যান্য ধর্মের সঙ্গে লড়াই এবং সেগুলোকে চিরদিনের মতো নির্মূল করার জন্য ইবলিসের গির্জা হবে একটি কার্যকর পন্থা। (বিস্তারিত পড়তে ক্লিক করুন)
