২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলের দিনগুলো:সেগুনবাগানে ছেলেবেলা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> সনজীদা খাতুন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2014, 08:41 PM

Updated : 25 Apr 2022, 04:07 PM

স্কুলের দিনগুলোতে আমার স্বভাবটা বড্ড ভাবুক ছিল। এক একদিন ভরদুপুরে চুপচাপ ঘর থেকে বেরিয়ে মাঠে চলে যেতাম। সেগুনবাগিচার বাড়িতে থাকতাম তখন। আমাদের বাড়ির পশ্চিম দিকে তখন একটা বাড়ির পরে ওদিকে ঘরবাড়ি ছিল না বিশেষ। শিল্পকলা একাডেমীর বা দুর্নীতিদমন অফিসের কোনো চিহ্ন না থাকাতে ওদিকটায় কেবল মাঠ আর মাঠ! সেখানে গেলে উত্তর দিকে কাকরাইলের গির্জার মাথাটা দেখা যেত। আর গির্জার উপরের নীল আকাশে অনেক উঁচুতে শঙ্খচিল উড়তে দেখে উদাস হয়ে যেতাম। মনে হতো, বুঝি বিদেশী কোনো ছবি দেখছি। ওরকম বিদেশী ছবি আছে সত্যি সত্যি। পরেও দেখেছি। দুপুরবেলায় চিলের চিৎকারটা পরিবেশের সঙ্গে খুব মানাত। (বিস্তারিত পড়তে ক্লিক করুন)