২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মতিন বৈরাগীর কবিতা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> মতিন বৈরাগী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2013, 10:04 AM

Updated : 23 Aug 2022, 06:56 PM

তখন দিনের সূর্য যুদ্ধ-ক্লান্ত সৈনিকের মতো উঠছিলো আকাশে । উত্তর থেকে বইছিলো শীতের বাতাস। দিনের উত্তাপ হিম হয়ে ঝরছিলো। গাছগুলোর পাতাগুলোয় পথের পাশের তৃণগুলোয় কুয়াশারা শীত হয়ে ঝরছিলো। ঝাপটা হাওয়ায় জবুথবু পাখিগুলো চুপ-চাপ শাখার আড়ালে রুখছিলো শীতের চাবুক। দু’একটি কাক সকালের আকাশে উড়ছিলো, আকাশটা ছিলো ধোয়ার আকাশ..
একজন মানুষ বিরামহীন পথ হাঁটছিলো। গন্তব্য অনেক দূরের অথবা দূর রয়েছে গন্তব্যে। সারি সারি বাড়ি-ঘর পিছনে পড়ছিলো আবার সামনে থেকে সরে যাচ্ছিল পিছনে। (পড়তে ক্লিক করুন)