মান্নান সৈয়দকে নিয়ে আমার কিছু স্মৃতি
আবদুল মান্নান সৈয়দ কখন কীভাবে যে ‘মান্নান ভাই’ হয়ে গেলেন, তা বলা মুশকিল। আশির দশকের শুরুতে আমরা ‘লিটল ম্যাগ’-এর প্রতিশব্দ হিসেবে ‘ছোটকাগজ’ চালু করার সিদ্ধান্ত নেই। সেই প্রেক্ষিতে আরও অনেক পরে আমি, ফরিদ কবির এবং মাহমুদ মান্নান ‘ছোটকাগজ’ সম্পাদনা করি। ছোটকাগজ থেকে প্রথম কবিদের স্বকণ্ঠে কবিতার ক্যাসেট বের করি। রাত বারটা এক মিনিটে প্রতি ২০-২১ ফেরুয়ারি টিএসসির সড়কদ্বীপে কবিতা পাঠের আয়োজন করি। এভাবে আমরা ‘ছোটকাগজ’ নিয়ে আন্দোলন অব্যাহত রাখি। মান্নান ভাই আমাদের সঙ্গে সরাসরি যুক্ত না হলেও নেপথ্য থেকে প্রেরণা ও পরামর্শ দিতেন, লিখতেন। (বিস্তারিত পড়তে ক্লিক করুন)
