২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভাসা-ভাসা ফরাসি ভাষা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

. বিনয় বর্মন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2013, 06:18 PM

Updated : 23 Aug 2022, 11:07 AM

আমার ফরাসি ভাষার জ্ঞান গভীর নয়। ভাসা-ভাসা। এই ভাসা-ভাসা জ্ঞান নিয়েই ভেসে চলেছি অচেনা ভাষা-সমুদ্রে। বিচরণ কুলে কুলে, গভীর জলধির উত্তালতা থেকে দূরে, অনেকটা নিরাপদে। অনেক সময় গভীর জ্ঞানের চেয়ে হালকা জ্ঞান অধিক সুবিধাজনক। গভীর ভাষাজ্ঞান মানেই অধিক শব্দ ও নিয়মের ভারহেতু মাথায় অধিক চাপ। আমি বেশি চাপ সহ্য করতে পারি না। তাই অগভীর ভাষাজ্ঞান নিয়েই তৃপ্ত। ফরাসি ছাড়াও আরো কয়েকটি বিদেশি ভাষায় আমার আধামাধা জ্ঞান আছে, যেমন স্প্যানিশ, জাপানি, জার্মান, রাশান ইত্যাদি। এসব ভাষায় আমি পণ্ডিত হতে চাইনি, চেয়েছি তাদের সম্পর্কে সাধারণ ধারণা (লেম্যান’স আইডিয়া) অর্জন করতে। একটিমাত্র নদীতে হাবুডুবু খাওয়ার চেয়ে আমি পছন্দ করি বহুস্রোতে অহগাহন। একটিমাত্র খাদ্যে উদরপূর্তির চেয়ে আমি একটু একটু করে স্বাদ নিতে চাই হাজারো একজোটিক কুইজিনের। আমি দেখতে চাই ভাষাপ্রাসাদে সমবেত শব্দরত্নের বিচিত্র বর্ণচ্ছটা। ভাষারুচিতে আমি বহুগামী। (বিস্তারিত পড়তে ক্লিক করুন)