চিরবন্ধু চিরনির্ভর চিরশান্তি
রবীন্দ্রনাথের গান নিয়ে আমি একেবারেই কোনো তাত্ত্বিক আলোচনায় যাব না। প্রথমত সেই যোগ্যতাই আমার নাই; আর দ্বিতীয়ত রবীন্দ্রনাথের গান, তাঁর বাণী আর সুরের অলঙ্ঘ্যনীয় প্রভাব, মায়া— একজন সাধারণ মানুষের জীবনে কীভাবে বারবার ফিরে আসে, কীভাবে তাকে ভাঙে, গড়ে, ভাবায়, ভালোবাসায়, দ্রোহে-বিদ্রোহে তাকে উজ্জীবিত করে, পাগলপারা করে, আবার কোমল আলোয় তাঁর বাণী সেই একই মানুষটাকে কীভাবে অন্তর্নিহিত সত্যের খুব কাছে নিয়ে যায়— স্ব-আয়নায় আমি আজকের এই স্বল্প পরিসরে তাই দেখতে চেষ্টা করব। যদিও প্রথম কারণটাই আসলে মুখ্য। (বিস্তারিত পড়তে ক্লিক করুন)
