২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কবি জয়ন্ত মহাপাত্রের ‘রূঢ় স্বপ্ন এবং ইতিহাসের ক্ষত’

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

. তাপস গায়েন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2013, 01:34 PM

Updated : 25 Apr 2022, 06:38 PM

উড়িষ্যার কবি জয়ন্ত মহাপাত্রকে (খ্রি ১৯২৮- ) নিয়ে আমি প্রথম উচ্ছ্বাস প্রকাশ করি তাঁর নয়টি কবিতার অনুবাদ এবং তাঁর কবিতা নিয়ে আমার এক নাতিদীর্ঘ আলোচনার মধ্য দিয়ে। ‘কবি জয়ন্ত মহাপাত্র : একটি উত্তর-ঔপনিবেশিক পাঠ’ লেখাটি ‘অগ্রবীজ’ সাহিত্য পত্রিকার উন্মেষ সংখ্যায় আলোর মুখ দেখেছিল, ২০০৭ খ্রিস্টাব্দে। সেই আলোচনা আমি শুরু করেছিলাম কবি জয়ন্ত মহাপাত্রের কোনো একটি কবিতার একটি পঙক্তি, ‘আমের কুঁড়ির গন্ধে ভোরের বাতাস রক্তের ঐতিহ্যে অস্থির’ উচ্চারণের মধ্য দিয়ে এবং কবিকে সনাক্ত করেছিলাম এইভাবে, ‘রক্তের ঐতিহ্যে যে অস্থিরতা, যে অপচয় এবং রাতভর ইঁদুরের যে দৌড়, সেই বিপন্ন চৈতন্যের রূপকার কবি জয়ন্ত মহাপাত্র।’ মহাপাত্রের কবিতায় মানুষ কোনো ক্রিয়াশীল সত্তা নয়, বরং ইতিহাসের যাঁতাকলে সে প্রতিবাদহীন, নিশ্চুপ। কারণ, এই উপমহাদেশের মানুষ আত্মবিস্মৃত এবং এই জনপদের মানুষ তার ঐতিহ্য ও ইতিহাস থেকে বিচ্ছিন্ন; এবং এই আত্মবিচ্ছেদ এবং আত্মবিস্মৃতিকেই মার্ক্স এবং রবীন্দ্রনাথ আমাদের দুর্দশার অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন। (বিস্তারিত পড়তে ক্লিক করুন)