১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

এসো ইন্দ্রিয়ের রাজা

তোমার অঙ্গুলি স্পর্শে ঝরব আমি মধু ও মরমে।/ তারপর ঝালা দাও গাইব আমি কামগায়ত্রির গান/ ওহে রাজা আজ হবে আমাদের স্তবকিত কামাগ্নির দান।

কুমার চক্রবর্তী কুমার চক্রবর্তী

Published : 27 Jan 2026, 09:46 PM

Updated : 26 Aug 2026, 02:48 PM

এসো ইন্দ্রিয়ের রাজা এসো তুমি গোপনে গোপনে, এসো আজ

স্নায়ুর পালঙ্কে চড়ে করো তুমি অন্ধ সহবাস!

আমার শরীর জুড়ে স্তননের হাহাকার ধ্বনি-কোলাহল

নিদাঘের দেহদিনে আজ তোমার রথের চাকা ভাঙুক এ রংমহল।

বড়োই তৃষ্ণার্ত আমি কোষে কোষে বিদ্যুৎ চমকায়

এসো  হে নগ্নক এসো, এসো এ রভস উন্মুক্ত-ঝরোকায়!

অপেক্ষা করেছি বড্ডো, দাহদিনে ভেজার ইচ্ছায়---

আমার শরীরে গাঁথা মুক্তাগুলো লুটাবে হেলায়,

চিমটি দিয়ে তুলে তুমি ঢুকাও আবার  রহস্যসন্ধির ছিদ্রের শরমে

তোমার অঙ্গুলি স্পর্শে ঝরব আমি মধু ও মরমে।

তারপর ঝালা দাও গাইব আমি কামগায়ত্রির গান

ওহে রাজা আজ হবে আমাদের স্তবকিত কামাগ্নির দান।

অনেকদিনের মদ রেখেছি গোপনে ভরে কলসিতে উজাড়

উপছে উপছে আজ তুমি তা ভরিয়ে দাও মোর গুপ্ত জরায়ুর ভাঁড়।

কত মদ-তো পান করলে কিন্তু শ্রেষ্ঠ মদ এই রতি-কনিয়াক

আমার শরীর পাতে সৃষ্ট এই মদ পানে আসুক মৌতাত।

জীবন হারিয়ে যাবে আমাদের ভুবন আকাশে

শুধু  জেগে থাকবে এই মদভার আমাদের স্বপ্ন-বিস্মৃতিতে।

এসো রাজা চেয়ে দেখো দেহ আজ অর্কেডিয়া, বাগানের ভার

 হে নগ্নক, ঢোকো আজ তাহার ভিতরে, খেলে খেলে করো এই বাগান উজাড়!