১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

বলিউড তারকাদের ‘বেডরুম সিক্রেট’

রূপালী পর্দার তারকাদের অভিনয় থেকে শুরু করে ব্যক্তিগত জীবন নিয়ে কৌতুহলের কমতি নেই ভক্তদের। কার বিবাহিত জীবন কেমন, কার প্রেম ছিল কার সাথে, সেই প্রেম কেন ভাঙলো, কবে ভাঙলো, কে কোথায় কি খেলেন বা বেড়াতে গেলেন- সব খবরের কাটতি হয় হু হু করে। ভারতীয় সিনে পোর্টাল পিংকভিলা সালমান খান, প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, রণবীর কাপুরের মত বলিউড তারকাদের ‘বেডরুম সিক্রেট’ তুলে এনেছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2023, 03:08 PM

Updated : 14 Jun 2023, 03:37 PM

Image

২০১৭ সালে মার্কিন গায়ক-গীতিকার নিক জোনাসের সঙ্গে গাঁটছড়া বাঁধেন প্রিয়াঙ্কা চোপড়া। ঘরে তাদের একমাত্র কন্যা মালতি। প্রিয়াঙ্কা জানিয়েছেন, তার স্বামী নিক চান, ঘুম ভেঙে চোখ মেলেই যেন স্ত্রীর মুখটি দেখতে পান।

Image

মুম্বাই তারকা রণবীর সিংয়ের ঘরনী দীপিকা পাড়ুকোনের ‘দাম্পত্য গুপ্তকথা’ হল- যখন তার মনমেজাজ কিছুটা ‘আর্দ্র’ তবেই ‘দাম্পত্য সম্পর্কটা’ তার জমে ওঠে।

Image

বলিউডের ‘প্রেমিক পুরুষ’ হিসেবে পরিচিত ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’ সালমান খানের দাবি, আটান্নতেও কুমারত্ব ‘অটুট’ রেখেছেন তিনি।

Image

কৈশরে ১২ বছর বয়সেই ‘কৌমার্য’ হারিয়েছিলেন, এমনটাই ভাষ্য রণবীর সিংয়ের।

Image

বিয়ের পর ‘দুর্দশায়’ আছেন কাপুর পরিবারের ছেলেটি। স্ত্রী আলিয়া ঘুমানোর সময় বিছানায় ঘুরতে থাকেন অনেকটা ‘ঘড়ির কাঁটার’ মত। তাই রণবীরের জায়গা হয় কোনোমতে খাটের এক কোনায়।

Image

ব্যবসায়ী আনন্দ আহুজাকে বিয়ের পর পর্দায় খুব একটা নেই অনিল কন্যা সোনম কাপুর। সোনমের ভাষ্য, ‘দাম্পত্য’ সম্পর্ক নিয়ে তার স্বামী নাকি খুব একটা নিয়মের বাইরে যেতে চাননা।