নিউ জার্সি, জুহুর আদলে সাজছে কেরানীগঞ্জ
আধুনিক নগরের সব ধরণের সুযোগ-সুবিধাসহ কেরানীগঞ্জকে একটি পরিকল্পিত মেগাসিটি হিসেবে গড়ে তোলার মাস্টার প্ল্যান তৈরি করেছেন নসরুল হামিদ বিপু, যে পরিকল্পনা বাস্তবায়িত হলে পাল্টে যাবে সমগ্র কেরানীগঞ্জের চেহারা।
শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, বিদ্যুৎ, আইনশৃঙ্খলা ও অবকাঠামোগত উন্নয়ন স্বাধীনতা পরবর্তী সময়ে সবচেয়ে বেশি হয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের দক্ষ নেতৃত্বে।
কেরানীগঞ্জকে একটি আধুনিক, যুগোপযোগী এবং বিশ্বমানের শহর হিসেবে গড়ে তুলতে নসরুল হামিদ বিপু নিজ উদ্যোগে অবকাঠামোগত উন্নয়নে মাস্টার প্ল্যান তৈরি করছেন। শেখ হাসিনা স্মার্ট সিটি, বিশ্বমানের স্টেডিয়াম, আধুনিক বিনোদন পার্ক ও পরিকল্পিত শিল্পাঞ্চল গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে।
তিনি বলেন, নিউ ইয়র্ক, বোম্বেসহ বিশ্বের বড় বড় শহরগুলোতে চাপ কমাতে শহর সংলগ্ন সহযোগী নগরী গড়ে তোলা হয়েছে। যেমন: নিউইয়র্কের পাশে নিউ জার্সি, বোম্বের পাশে অভিজাত জুহু নগরী- এরকম অনেক উদাহরণ রয়েছে। আমাদের রাজধানীর উপকণ্ঠে কেরানীগঞ্জকে নিয়েও এরকম শহর গড়ে তোলার মহা পরিকল্পনা করা হয়েছে।
ইকবাল হাবিব বলেন, মহা পরিকল্পনার অংশ হিসেবে রয়েছে- চারদিকে নদী বেষ্টিত কেরানীগঞ্জের নৌ, সড়ক ও রেলপথ ব্যবহারের বিষয়টি মাথায় রেখে একটি সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার।
কী থাকছে মেগাসিটি-মাস্টার প্লানে?
# কেরানীগঞ্জের ভূমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে নসরুল হামিদ বিপুর মাস্টার প্লান বাস্তবায়িত হলে চাহিদা অনুযায়ী জমির স্বল্পতা সত্ত্বেও সবাইকে একীভূত করে উন্নয়ন সম্ভবহবে।
# পদ্মা সেতু চালু হলে কেরানীগঞ্জে স্থায়ীভাবে বসবাসের জন্য বিপুল লোক সমাগম হবে। তাই স্বল্প জায়গায় কীভাবে অধিক লোকের একটি স্বাস্থ্যসম্মত আধুনিক এবং সকল নাগরিকসুবিধা রেখে আবাসন ব্যবস্থা করা যায় তার পরিকল্পনা ও নীতিমালা প্রণয়ন চলছে।
# ঢাকার সদরঘাটের বিকল্প হিসেবে তিন নদীর মোহনায় মাল্টিমোড ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি তৈরি করা হচ্ছে।
# যাতায়াত ব্যবস্থা ঢেলে সাজানো হবে।
# কেরানীগঞ্জের যত্রতত্র গড়ে ওঠা ছোট বড় মিল ফ্যাক্টরিগুলোকে মাস্টার প্ল্যানের আওতায় এনে একটি নির্দিষ্ট এলাকায় ইন্ডাস্ট্রিয়াল জোন তৈরি করা হচ্ছে।
# পরিকল্পিত বিদ্যুৎ ব্যবস্থার মাধ্যমে আবাসিক, বাণিজ্যিক ও শিক্ষাপ্রতিষ্ঠানে দ্রুত বিদ্যুতের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে।
# আধুনিক এই নগরীতে শিক্ষা ব্যবস্থা হবে বিশ্বমানের। ইতোমধ্যেই ঢাকার স্বনামধন্য স্কুলগুলো কেরানীগঞ্জে তাদের শাখা খোলার কাজ শুরু করেছে।
# স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি পর্যায়ে নতুন হাসপাতাল করা হবে।
# কেরানীগঞ্জে বসবাসকারীদের বিনোদনের জন্য আধুনিক অ্যামিউজমেন্ট পার্ক ও উদ্যান তৈরি করা হবে।
# কেরানীগঞ্জে ৩০০০ একর জায়গার উপর শেখ হাসিনা স্মার্ট সিটি তৈরির পরিকল্পনা করা হয়েছে।
# ঢাকার অদূরে কেরানীগঞ্জে একটি আধুনিক ক্রিকেট স্টেডিয়াম তৈরির নকশা প্রণয়ন শেষ হয়েছে।
# পরিবেশের ভারসাম্য রক্ষার তাগিদে কেরানীগঞ্জের বর্জ্য ব্যবস্থাপনার জন্য নতুন করে পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে; যাতে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হয়।
# ভবিষ্যতের কেরানীগঞ্জে গুরুত্বপূর্ণ রাস্তাগুলো যাতে ট্রাফিক জ্যাম থেকে মুক্ত থাকে এবং এখানে যেন আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে তার জন্য বিশেষ পরিকল্না নেওয়াহয়েছে।
# কেনারীগঞ্জে অবস্থিত কেন্দ্রীয় কারাগারের আশপাশে টেকসই উন্নয়নের পরিকল্পনা করা হয়েছে।
# বুড়িগঙ্গা, ধলেশ্বরী ও সিংহ নদীকে বাঁচাতে মাস্টার প্ল্যানের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে।
# আধুনিক ট্রেন স্টেশন নির্মাণ করা হবে।
ইকবাল হাবিব বলেন, একটি আধুনিক নগরের সব সুবিধাই এই পরিকল্পনার আওতায় এসেছে।
“কেরানীগঞ্জের চারিদিকে নদী। নদীগুলো কীভাবে মানুষের সর্বোচ্চ সেবায় আসতে পারে তাও মাস্টার প্ল্যানের মধ্যে রয়েছে।”
মাস্টার প্ল্যান বাস্তবায়িত হলে রাজধানী ঢাকার সহযোগী হিসেবে প্রথম আধুনিক নগর হতে যাচ্ছে কেরানীগঞ্জ।
