এগিয়ে চলেছে কেরানীগঞ্জ: শিক্ষা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেমন এগিয়ে বিশ্বদরবারে গৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে তেমনি কেরানীগঞ্জের মাটি ও মানুষের নেতা নসরুল হামিদ বিপুর নেতৃত্বে ঢাকার এই জনপদ উন্নয়ন ও অগ্রগতিতে বাংলাদেশের মধ্যে একটি রোল মডেল হয়ে দাঁড়িয়েছে।
শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, বিদ্যুৎ, আইনশৃঙ্খলা ও অবকাঠামোগত উন্নয়ন স্বাধীনতা পরবর্তী সময়ে সবচেয়ে বেশি হয়েছে তার দক্ষ নেতৃত্বে।
শিক্ষার ক্ষেত্রে বিশ্বের বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ পৃথিবীর একমাত্র দেশ যেখানে বছরের প্রথম দিন প্রায় সাড়ে চার কোটি শিক্ষার্থীর হাতে বিনামূল্যে তুলে দেয়া হয় ৩৫ কোটি ৪২ লাখ বই।
স্থানীয় সাংসদ এবং বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর নেতৃত্বে গত এক দশকে কেরানীগঞ্জে শিক্ষার অগ্রগতি চোখে পড়ার মত। শিক্ষার এই ব্যাপক অগ্রগতি ও সক্ষমতা অর্জন অর্থনীতির ভিত্তিকেও মজবুত করেছে।
এছাড়া মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা, অবকাঠামো গড়ে তোলা, উপবৃত্তি দেয়া, অটোমেটেড এটেনডেন্স সিস্টেম চালু করাসহ বিভিন্ন কাজ করে যাচ্ছেন তিনি।
গত দশ বছরে শিক্ষার ক্ষেত্রে কেরানীগঞ্জের অগ্রগতির মধ্যে রয়েছে:
বছরের প্রথম দিনেই বিনামূল্যে শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হচ্ছে, কেরানীগঞ্জে পরীক্ষায় অংশগ্রহণ এবং পাসের হার গত এক দশকে উল্লেখযোগ্য হারে বেড়েছে, প্রাথমিক পরীক্ষায় গুণগত সাফল্যের পাশাপাশি মাধ্যমিক স্তরে কমেছে শিক্ষার্থী ঝরে পড়ার হার।
শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে, শিক্ষার্থীদের অভিভাবকদের মোবাইলে টাকা পৌঁছে যাচ্ছে কোনো প্রকার হয়রানি ছাড়াই, অনলাইনে ভর্তিপরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে।
কম্পিউটার ল্যাব স্থাপন ও সার্বক্ষণিক তদারকির জন্য সিসি ক্যামেরা বসানো হয়েছে অধিকাংশ স্কুলে; মাদ্রাসা শিক্ষার আধুনিকায়ন করা হয়েছে, স্কুল ফিডিং কর্মসূচির আওতায় স্কুলে শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে।
তবে শুধু অতীত ও বর্তমানেই থেমে থাকলে হবে না। তাকাতে হবে ভবিষ্যতের দিকেও। আর সে পরিকল্পনা করতে হবে আগে থেকেই। ভবিষ্যতে কেরানীগঞ্জের শিক্ষা ব্যবস্থা কেমন হবে তা নিয়েও নসরুল হামিদ বিপুর পরিকল্পনা রয়েছে।
ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে রয়েছে:
শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক বিকাশে চারু ও কারুকলা শিক্ষা বাধ্যতামূলক করা হবে, আধুনিক, যুগোপযোগী ও শিশুবান্ধব শ্রেণিকক্ষ গড়ে তোলা হবে, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ব্যবস্থা করা হবে, প্রতিবন্ধী শিশুদের জন্য কেরানীগঞ্জে বিশেষায়িত স্কুল স্থাপন করা হবে।
দারিদ্র্যের কারণে যেন কোনো শিক্ষার্থীর লেখাপড়া বন্ধ না হয়, সেজন্য শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড গঠন করা হবে, পর্যায়েক্রমে প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ে প্রতিটি শ্রেণিকক্ষকে ডিজিটাল ও মাল্টিমিডিয়ায় রূপান্তর করা হবে, শিক্ষাব্যবস্থায় তথ্য-প্রযুক্তির ব্যবহার বাড়াতে আইসিটি ইন এডুকেশন মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হবে।
এমপিওভুক্তকরণ ও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সুযোগ-সুবিধা বাড়ানো হবে, নতুন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত সাংস্কৃতিক কার্যক্রম বৃদ্ধি করার জন্য বরাদ্দ বাড়ানো হবে, শিক্ষার্থীদেরকে ক্রীড়াক্ষেত্রে উৎসাহিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে, বিজ্ঞান শিক্ষায় শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে এবং প্রতিটি স্কুলে ই-লাইব্রেরিসহ আধুনিক বিজ্ঞানাগার প্রতিষ্ঠা করা হবে।
আধুনিক শিক্ষা ও দক্ষ মানবসম্পদ গড়ার জন্য কারিগরি শিক্ষার প্রসার ও উন্নয়নে ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে।
